Friday, June 12, 2026
Live
খবর
Verified
2 min read

৪৩ তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল ২০২৩

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
৪৩ তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল ২০২৩

৪৩ তম বিসিএস বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই বিসিএসে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৮৪১ জন। ২০ আগস্ট বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

ফল প্রকাশের জন্য আজ পিএসসির পূর্ণ কমিশনের সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১টায় ওই সভা শুরু হয়। সভা শেষে ফল প্রকাশ করা হয়। ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের ২০ জানুয়ারি প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। সেখানে উত্তীর্ণ হয়েছিলেন ১৫ হাজার ২২৯ জন প্রার্থী।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী এ বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

৪৩ তম বিসিএস লিখিত পরীক্ষার রেজাল্ট ২০২৩ যেভাবে পাবেন

লিখিত পরীক্ষার ফল কমিশনের https://bpsc.gov.bd এবং Teletalk BD Ltd. এর Web Address: http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করেও লিখিত পরীক্ষার ফল জানা যাবে। এজন্য PSC43 Registration Number লিখে 16222-তে পাঠাতে হবে। ফিরতি ম্যাসেজে Registration Number সহ Passed for General Cadres/General and Technical-Professional Cadres/Technical Cadres অথবা ‘ফেল’ উল্লেখ করে ফল জানানো হবে।

যেমন : PSC 43 123456 Send to 16222।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.