Sunday, June 14, 2026
Live
খবর
Verified
2 min read

সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটকের ক্রেডিট ইন্টারপোলের: জামায়াতের আমির

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটকের ক্রেডিট ইন্টারপোলের: জামায়াতের আমির

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গ্রেপ্তারে বর্তমান সরকারের কোনো কৃতিত্ব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, ‘বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তাঁর বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। এটা আগের সরকার করেছে। তবে বেনজীরের আটক বাংলাদেশের একটা অর্জন। কিন্তু বেনজীর দুবাইয়ের কারাগারে থাকবেন, নাকি দেশে আনা হবে, তা সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে।’

আজ রোববার রাতে সিলেট সার্কিট হাউসে ১১-দলীয় ঐক্যজোটের নেতাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান আরও বলেন, ‘ভারতীয় নবনিযুক্ত রাষ্ট্রদূতের বক্তব্যের ব্যাখ্যা চাওয়ায় সঙ্গে সঙ্গে এই দূতাবাস থেকে রিয়েক্ট করেছে। আমরা আবারও এই বক্তব্যের ব্যাখ্যা চেয়েছি। পুশ ইন নিয়ে সংসদে আলোচনা হওয়া প্রয়োজন। কিন্তু এ বিষয়ে কথা বলতে দেওয়া হচ্ছে না। এমনকি বিষয়টি উত্থাপন না করার জন্য বিভিন্ন দিক থেকে আমার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে সংসদে কথা বলতে না দিলেও প্রয়োজনে জনতার সংসদে এসে কথা বলব।’

বিরোধী দলের নারী সদস্যদের পোশাকের দিকে ইঙ্গিত করে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর একটি বক্তব্যের সমালোচনাও করেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘সবকিছুর একটা সীমা থাকা দরকার। সংসদকে আর আমরা মমতাজের সংসদ বানাতে চাই না। এই সংসদটা হোক দেশপ্রেমিক নেতৃবৃন্দের সংসদ। আজ একজন (সংসদ সদস্য) দাঁড়াইলেন, উঠিয়া তিনি পর্দা সম্পর্কে তুচ্ছতাচ্ছিল্য করলেন। কমনসেন্স কোথায়?’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘সংসদে বিরোধী দল চরমপন্থা ও গরমপন্থা অবলম্বন করবে না, মধ্যমপন্থা অবলম্বন করবে। জনগণের রায় ব্যর্থ হলে টেকসই গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। এ ব্যাপারে সংসদে সমাধান না হলে রাজপথে লড়াই চলবে। তবে সরকার দায়িত্বশীল আচরণ করলে দেশ ভালো থাকবে।’

শফিকুর রহমান বলেন, ভালো নির্বাচন হলেই ভালো শাসক হওয়ার প্রমাণ নেই। রক্তাক্ত জুলাই গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় গিয়ে বর্তমান সরকার জুলাই সনদকে উপেক্ষা করেছে এবং প্রায় ৭০ শতাংশ মানুষের দেওয়া গণভোটের রায়কে বাতিল করেছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন মেনে না নিলে দেশে গৃহযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা ছিল। তাই জাতীয় বৃহত্তর স্বার্থে ফলাফল মেনে নিয়েছিলেন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলার আমির হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমদ ও মহানগর আহ্বায়ক আবদুর রহমান আফজল, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি এমরান আলম প্রমুখ।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.