Saturday, September 12, 2026
Live
চাকরির খবর
Verified
11 min read

বিজিবি নিয়োগ ২০২৬ সার্কুলার ১০৬ তম ব্যাচ [সিপাহী]

আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, আবেদনের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৬

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated: ★ 4.4 (5)
বিজিবি নিয়োগ ২০২৬ সার্কুলার ১০৬ তম ব্যাচ [সিপাহী]
বিজিবি নিয়োগ ২০২৬ সার্কুলার ১০৬ তম ব্যাচ [সিপাহী]

বিজিবি নিয়োগ ২০২৬ সার্কুলার ১০৬ তম ব্যাচ - সিপাহী (BGB job circular 2024 103th batch) : বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। ১০৬তম ব্যাচে সিপাহী (জিডি) পদে নিয়োগ দেবে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিপাহী (জিডি) পদে চাকরির জন্য আবেদনের সুযোগ পাবেন পুরুষ ও মহিলা উভয় প্রার্থীই। অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ ও সময় ১৯ সেপ্টেম্বর ২০২৪ রাত ১২টা পর্যন্ত।

 প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ থেকে ২৩ বছর বয়সী যোগ্য প্রার্থীরা এ নিয়োগে আবেদন করতে পারবেন। বয়স গণনা করা হবে ১৭ জানুয়ারি ২০২৭ তারিখে।

শিক্ষাগত যোগ্যতা, শারীরিক সক্ষমতা ও অন্যান্য নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে দেশের সকল জেলার যোগ্য তরুণ-তরুণীরা এ নিয়োগে অংশ নিতে পারবেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)-এ চাকরি ২০২৬

নিয়োগ কর্তৃপক্ষ : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬
পদের নাম : সিপাহী (Sipahi)
চাকরির ধরন : সরকারি চাকরি
আবেদনের লিংক : https://www.joinborderguard.bgb.gov.bd
অফিসিয়াল ওয়েবসাইট : www.bgb.gov.bd
Application Fee :  ১১০ টাকা (চার্জ সহ)
Application deadline: ২৪ সেপ্টেম্বর ২০২৬
BGB job circular 2026

 

শারীরিক যোগ্যতা

সিপাহী (জিডি) পদে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা নির্ধারণ করা হয়েছে।

  • পুরুষ প্রার্থী: ৫ ফুট ৬ ইঞ্চি
  • মহিলা প্রার্থী: ৫ ফুট ২ ইঞ্চি

নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং পরবর্তী ধাপগুলোতে উত্তীর্ণ হতে হবে।

আবেদনের সময়সূচি

বিজিবির ১০৬তম ব্যাচের সিপাহী (জিডি) পদে অনলাইনে আবেদন শুরু হবে ১৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে। আবেদন করা যাবে ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে বিজিবির নিয়োগসংক্রান্ত অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করে নির্দেশনা অনুযায়ী আবেদন সম্পন্ন করতে হবে।

অনলাইনে আবেদনের লিংক: https://joinborderguard.bgb.gov.bd

আবেদনের যোগ্যতা ও গুরুত্বপূর্ণ তথ্য

  • শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় পাশ, ন্যূনতম জিপিএ ২.৫০। পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন।

  • রেজিস্ট্রেশন / আবেদনের সময়সীমা : নির্ধারিত নিয়মে এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে। 
  • প্রার্থীর বয়স : ১৮ থেকে ২৩ বছর। 

  • বেতন স্কেল : ৯০০০-২১৮০০ টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫)

 

আবেদনের নিয়ম ও ধাপ

চলমান বিজ্ঞপ্তি থেকে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদনের জন্য বিস্তারিত তথ্য যাচাই করে নিন, অতঃপর নিম্নোক্ত ধাপ গুলো সম্পন্ন করে আবেদন করুন:

  • ধাপ-১: যোগ্যতা পরীক্ষা

  • https://www.joinborderguard.bgb.gov.bd ওয়েবসাইটে গিয়ে "আবেদন করুন"  বাটনে ক্লিক করুন।
  • আবেদনের পূর্বে আবেদন প্রণালীর ধাপ গুলো ভালোভাবে পড়ুন।
  • "এগিয়ে যান" বাটনে ক্লিক করুন।
  • যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিন।

  • ধাপ-২: রেজিস্ট্রেশন

  • আপনি যোগ্য হলে নিজের মোবাইল নম্বরটি দিন এবং যদি ইমেইল ঠিকানা থাকে তাহলে ইমেইল ঠিকানা দিন অতঃপর "এগিয়ে যান" বাটনে ক্লিক করুন।
  • আপনার মোবাইলে ৪ সংখ্যার একটি (ওটিপি) কোড যাবে, ইনপুট বক্সে (ওটিপি) কোডটি লিখুন অতঃপর "যাচাই করুন" বাটনে ক্লিক করুন।
  • আপনার মোবাইল নম্বর যাচাই হয়ে গেলে সিস্টেম জেনারেটেড ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেখা যাবে এবং এসএমএস এর মাধ্যমে পাঠানো হবে অতঃপর নিচে "লগইন পেইজে যান" বাটনে ক্লিক করুন।

  • ধাপ-৩: আবেদন ফি জমা

  • আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে "লগইন করুন" বাটনে ক্লিক করুন।
  • "ফি প্রদান করুন" বাটনে ক্লিক করুন।
  • আপনার ব্যাংকিং কার্ড কিংবা মোবাইল ব্যাংকিং এর সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করুন।

  • ধাপ-৪: শিক্ষাগত যোগ্যতা যাচাই

  • আপনার এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার তথ্য (শিক্ষা বোর্ড, পরীক্ষার বছর, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর) প্রদান করে যাচাই করুন।
  • আপনার দেয়া তথ্য সঠিক না হলে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার সমস্ত তথ্য পুনরায় চেক করুন এবং সঠিক তথ্য প্রদান করুন।

  • ধাপ-৫: ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড

  • শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আপনার নাম ও প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে।
  • ফরমে থাকা ইনপুট ফিল্ড গুলোতে ব্যক্তিগত তথ্য প্রদান করুন।
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন।
  • "আমার দেওয়া সমস্ত তথ্য গুলো সঠিক" চেক বক্সে ক্লিক করে "পরবর্তী ধাপে যান" বাটনে ক্লিক করুন।
  • তথ্যে কোন ভুল থাকলে "তথ্য পরিবর্তন করুন" বাটনে ক্লিক করে পুনরায় এডিট করুন।
  • তথ্য যাচাই করুন, একবার তথ্য সাবমিট করার পরে পরিবর্তন করা যাবে না
  • সমস্ত তথ্য সঠিক থাকলে "আপনি কি আপনার তথ্য জমা দিতে চান?" চেকবক্সে ক্লিক করে "সাবমিট করুন" বাটনে ক্লিক করুন।

  • ধাপ-৬: এডমিট কার্ড ডাউনলোড

  • এডমিট কার্ড তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এডমিট কার্ড তৈরি হলে আপনার মোবাইল নাম্বারে এসএমএস প্রদান করা হবে। এডমিট কার্ড তৈরি হয়ে গেলে এই ওয়েবসাইটে আপনার প্রোফাইলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে এডমিট কার্ড ডাউনলোড করুন। এডমিট কার্ডটি প্রিন্ট করে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে।

নির্বাচনী প্রক্রিয়া এবং মেডিক্যাল পরীক্ষা গ্রহণ

  • নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের প্রাথমিক ডাক্তারী পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং চূড়ান্ত ডাক্তারী পরীক্ষায় অংশগ্রহন করতে হবে।
  • শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরকেই পরবর্তীতে Fasting Sugar, HbA1C, HBsAg, Anti HCV, Serum Creatinine এবং Dope Test সম্পন্ন করতে হবে।
  • Fasting Sugar, HbA1C & Serum Creatinine রক্ত পরীক্ষায় যোগ্য, HBs Ag ও Anti HCV রক্ত পরীক্ষায় নেগেটিভ (Negative) এবং Dope Test (Urine) পরীক্ষায় Not Detected ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই চূড়ান্তভাবে নির্বাচিত বলে বিবেচিত হবে।
  • পরবর্তীতে সরকারের যথাযথ সংস্থা/এজেন্সীর মাধ্যমে তদন্ত প্রতিবেদন (Verification Report) সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নিয়োগপত্র প্রদান করা হবে।

পরীক্ষার সময় অবশ্যই যা সংগে আনতে হবে:

১। এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় পাসের মূল/প্রভিশনাল সনদপত্র (যা প্রযোজ্য)।

২। সংশ্লিষ্ট স্কুল/কলেজের প্রধান শিক্ষক/অধ্যক্ষ কর্তৃক এইচএসসি/সমমান এবং এসএসসি/সমমান পাসের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে।

৩। অভিভাবকের অনুমতি পত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) কর্তৃক সত্যায়িত থাকবে।

৪। ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) এর নিকট হতে বাংলাদেশী স্থায়ী নাগরিকত্বের সনদপত্র।

৫। চারিত্রিক সনদপত্র (১ম শ্রেনীর গেজেটেড কর্মকর্তার স্বাক্ষরিত)।

৬। সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত ১১ (এগার) কপি পাসপোর্ট সাইজের ছবি (০১ কপি ছবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার দ্বারা সত্যায়িত এবং ১০ কপি সত্যায়িত ব্যতীত)।

৭। ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র।

৮। জাতীয় পরিচয়পত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।

৯। বিজিবি এর কর্মরত/অবসরপ্রাপ্ত/শহীদ/মৃত সদস্যের সন্তানদের জন্য। প্রার্থীর সত্যায়িত ছবি, পিতার রেজিমেন্ট নম্বর, পদবী, নাম উল্লেখ পূর্বক স্থায়ী ঠিকানা সম্বলিত সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক স্বাক্ষরিত এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রতিস্বাক্ষরিত সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি সঙ্গে আনতে হবে। এছাড়া কর্মরত বিজিবি সদস্যের সন্তানগণ পিতার বর্তমান পরিচয়পত্রের সত্যায়িত ছায়াকপি এবং অবসরপ্রাপ্ত, শহীদ ও মৃত বিজিবি সদস্যের সন্তানগণকে তার পিতার পেনশন বহি, কার্যমুক্তি ছাড়পত্র ও পরিচয়পত্র (যা বিদ্যমান) নির্বাচনী পর্ষদের নিকট উপস্থাপনের জন্য সঙ্গে আনতে হবে।

১০। মুক্তিযোদ্ধা, বিএনসিসি ক্যাডেট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং সরকারী নিবাসী (এতিম) প্রার্থীদের জন্য প্রযোজ্য:

ক। মুক্তিযোদ্ধার সন্তান ও সন্তানদের সন্তান এর জন্য মুক্তিযোদ্ধার সন্তান ও সন্তানদের সন্তান হিসেবে চিহ্নিত করণের জন্য স্থায়ী ঠিকানার স্থানীয় ইউনিয়ন/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক ঔরসজাত সন্তান হিসেবে প্রদত্ত প্রত্যয়নপত্র যা উপজেলা নির্বাহী কর্মকর্তা/১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বারা প্রতিস্বাক্ষরিত হতে হবে। উল্লেখ্য, মুক্তিযোদ্ধার সন্তানের সন্তানদের ক্ষেত্রে আদালত কর্তৃক প্রদত্ত সাকসেশন সার্টিফিকেট উপস্থাপন করতে হবে। এছাড়া নিম্নবর্ণিত নথিপত্র সঙ্গে আনতে হবে:

(১) মুক্তিযোদ্ধার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (সত্যায়িত)/জন্ম সনদপত্রের ফটোকপি (সত্যায়িত) ও মৃত মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে মৃত্যু সনদপত্রের ফটোকপি (সত্যায়িত)।

(২) মুক্তিবার্তার ফটোকপি (সত্যায়িত)। উল্লেখ্য মুক্তিবার্তার প্রথম পাতাসহ সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার নামের পাতা।

(৩) সরকার কর্তৃক জারিকৃত মুক্তিযোদ্ধার গেজেটের ফটোকপি (সত্যায়িত)। উল্লেখ্য, গেজেটের প্রথম পাতাসহ সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার নামের পাতা।

(৪) মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র (মূলকপি)।

(৫) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক প্রদত্ত সনদপত্রের ফটোকপি (সত্যায়িত)।

(৬) মুক্তিযোদ্ধার নাতির ক্ষেত্রে প্রার্থীর জাতীয় পরিচয়পত্র ও পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (সত্যায়িত)।

(৭) মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার উত্তরাধিকারী সনদপত্র এবং নাতিদের ক্ষেত্রে পিতা বা মাতার নাগরিকত্ব সনদপত্র।

খ। বিএনসিসি'র ক্যাডেটদের জন্য। বিএনসিসি'র আগ্রহী ক্যাডেট বিজিবিতে ভর্তির ক্ষেত্রে বিএনসিসি রেজিমেন্ট কমান্ডার কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়নপত্র এবং পরিচয়পত্র উপস্থাপন করতে হবে।

গ। আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য। প্রার্থীকে মৌলিক প্রশিক্ষণ সনদসহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হতে হবে। এক্ষেত্রে কোটার স্বপক্ষে সনদ দাখিল করতে হবে।

ঘ। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য। জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সনদপত্র উপস্থাপন করতে হবে।

ঙ। সরকারী এতিমখানা নিবাসী (এতিম) সদস্যর জন্য। সরকারী ও সরকারী নিবন্ধন প্রাপ্ত এতিমখানার প্রধান কর্মকর্তা কর্তৃক দেয়া প্রশংসাপত্র যাতে প্রার্থী এতিম এবং প্রার্থীর পূর্বকালীন স্থায়ী ঠিকানা, জন্ম এবং এতিমখানা নিবাসের নিবন্ধনকৃত ব্যক্তিগত নম্বর উল্লেখ থাকতে হবে।

চ। খেলোয়াড়। আন্তর্জাতিক ও জাতীয় পদক অর্জনকারী খেলোয়াড়দের অগ্রাধিকার দেয়া হবে। জাতীয় পর্যায়ের খেলোয়াড়/বিকেএসপি/বিদেশী ক্রীড়া একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত ও সম্ভাবনাময় খেলোয়াড়দের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। এক্ষেত্রে মানসম্মত এবং দক্ষ খেলোয়াড়দের বিভিন্ন প্রতিযোগিতায় অর্জিত সনদপত্র সঙ্গে আনতে হবে।

 

নিয়োগ সংক্রান্ত বিশেষ দ্রষ্টব্য

ক। বিজিবিতে ভর্তিচ্ছুক পুরুষ ও মহিলা প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে।

খ। প্রার্থীর নাম, ঠিকানা ও জেলা ইত্যাদির ভুল তথ্য সম্বলিত এসএমএস (SMS) গ্রহণযোগ্য হবে না এবং প্রার্থী অযোগ্য হবে।

গ। কোন প্রার্থী ফৌজদারী অপরাধে আদালত কর্তৃক দন্ড প্রাপ্ত হলে বিজিবিতে চাকুরীর জন্য অযোগ্য হবে।

ঘ। এক জেলার প্রার্থী অন্য জেলায় চাকুরীর জন্য অযোগ্য হবে। কোন প্রার্থী স্থায়ী ঠিকানা গোপন করে অন্য জেলায় ভর্তি হয়েছে বলে প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ তাকে চাকুরী হতে বরখাস্ত করা হবে।

ঙ। বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি অথবা প্রজাতন্ত্রের অন্য কোন চাকুরী হতে প্রাথমিক প্রশিক্ষণ বা চাকুরীরত অবস্থায় বহিস্কৃত হলে সংশ্লিষ্ট প্রার্থী চাকুরীর জন্য অযোগ্য হবে।

চ। চাকুরীর জন্য আগত প্রার্থীদের কোন ভ্রমণ ভাতা দেয়া হবে না।

ছ। ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্ত এবং কম্পিউটারে দক্ষ প্রার্থীদেরকে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে।

জ। প্রার্থীর ডাক্তারী পরীক্ষার সময় Dope Test এ মাদকাসক্ত প্রমাণিত হলে চাকুরীর জন্য অযোগ্য হবে

ঝ। চাকুরীর সময় দাখিলকৃত শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র ও ঠিকানা পরবর্তীতে ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ পূর্বক “চাকুরী হতে বরখাস্ত” করে পুলিশের নিকট সোপর্দ করা হবে।

ঞ। মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির পর কোন প্রার্থীর জমাকৃত মুক্তিযোদ্ধা সনদপত্র ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারী আইনে বিচারের জন্য তাকে পুলিশের নিকট সোপর্দ করা হবে।

 

প্রবেশপত্র ডাউনলোড

আবেদন করার পর নির্ধারিত সময়ে (বাছাই পরীক্ষার আগে) প্রবেশপত্র ডাউনলোড করতে হবে www.bgb.gov.bd ওয়েবসাইট থেকে।

 

অন্যান্য তথ্য

  • প্রার্থীর নাম; ঠিকানা ও জেলা ইত্যাদির ভুল তথ্য সম্বলিত আবেদন গ্রহণযোগ্য হবে না এবং প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
  • কোন প্রার্থী ফৌজদারী অপরাধে আদালত কর্তৃক দন্ড প্রাপ্ত হলে বিজিবিতে ভর্তির জন্য অযোগ্য বিবেচিত হবে।
  • ভর্তির জন্য আগত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার জন্য ক্লিপবোর্ড ও কলম সাথে আনতে হবে।
  • ড্রাইভিং লাইসেলপ্রাপ্ত এবং কম্পিউটারে দক্ষ প্রার্থীদেরকে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে।
  • প্রার্থীর ডাক্তারী পরীক্ষার সময় Dope Test এ মাদকাসক্ত প্রমাণিত হলে চাকুরীর জন্য অযোগ্য হবে।
    ভর্তির সময় দাখিলকৃত শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র ও ঠিকানা পরবর্তীতে ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ পূর্বক “চাকুরী হতে বরখাস্ত” করে পুলিশের নিকট সোপর্দ করা হবে।
  • মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির পর কোন প্রার্থীর জমাকৃত মুক্তিযোদ্ধা সনদপত্র ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারী আইনে বিচারের জন্য তাকে পুলিশের নিকট সোপর্দ করা হবে।
  • বিজিবি ওয়েবসাইট : ভর্তি সংক্রান্ত কোন তথ্যাদি জানতে হলে Visit করুন https://joinborderguard.bgb.gov.bd

 

বিজিবি নিয়োগের ব্যাপারে প্রতারক থেকে সতর্ক থাকুন

১। বিজিবিতে সিপাহী পদে ভর্তি কেবলমাত্র সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি ও মোবাইল এসএমএস এ উল্লিখিত তারিখ ও স্থান অনুযায়ী বিজিবি রিক্রুটিং টিমের মাধ্যমেই হয়ে থাকে। বিচ্ছিন্ন কোন স্থান, সময় বা ব্যক্তিবর্গের মাধ্যমে নয়।
২। আপনি আপনার যোগ্যতাবলেই বিজিবিতে সিপাহী পদের জন্য নির্বাচিত হবেন, কোন ব্যক্তির তদবির বা সুপারিশ আপনার অযোগ্যতা প্রমাণ করে।
৩। বিজিবিতে ভর্তির বিষয়ে কোন প্রকার আর্থিক লেনদেন এর ঘটনা প্রমাণিত হলে চাকুরী জীবনের যে কোন সময় শান্তি প্রদানসহ চাকুরীচ্যুত করা হয়ে থাকে।

৪। বিজিবিতে কেবলমাত্র রিক্রুটিং অফিসার সরাস্রি লোক ভর্তি ও নিয়োগপত্র প্রদান ক্রা হয়ে থাকে৷ তাই ভর্তির ব্যাপারে প্রতারক বা দালালদের কবল হতে সতর্ক থাকুন | উৎকোচের বিনিময়ে বিজিবিতে লোক ভর্তি করা হয় না। কেউ প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকট আইন প্রয়োগকারী সংস্থার নিকট GTI করুন।

৫। জাতীয় পত্রিকা, বিজিবি ওয়েবসাইট এবং বিজিবি কর্তৃক প্রচারিত পোষ্টার ছাড়া অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা পোর্টালে বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় না। অতএব রেজিষ্ট্রেশনের ক্ষেত্রে অসমর্থিত উৎস হতে প্রাপ্ত নিয়োগ বিজ্ঞপ্তি হতে সতর্ক থাকুন।

 

বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ / বিজিবি নিয়োগ ২০২৬ সার্কুলার

বিজিবি সিপাহী নিয়োগ ২০২৪ সার্কলার / BGB সিপাহী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

 

BGB job circular 2024 103th batch pdf

  • BGB sipahi job circular 2024 (clear HD image format) download link : 

https://objectstorage.ap-dcc-gazipur-1.oraclecloud15.com/n/axvjbnqprylg/b/V2Ministry/o/office-bgb/2026/8/bab423a9-7d90-42c6-86d9-7aec1cd19e5c.pdf

 

বিজিবি নিয়োগ বিধিমালা

Rate This Article

4.4
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.