এ এইচ সবুজ, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা কৃষক দলের উদ্যোগে আয়োজিত স্মরণ সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান ক্ষমতাচ্যুত আওয়ামীলীগের উদ্দেশ্যে বিএনপির হাতে মানুষ হত্যার রক্ত নেই বলে মন্তব্য করেন।
শনিবার (২১ জুন) বিকেলে উপজেলার ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে উপজেলা কৃষক দলের আয়োজনে বৃক্ষ রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, আমরা (বিএনপি) কি মানুষ হত্যা করেছি নাকি। রাজাকার, আল বদর, আল শামস বাহিনীরা তো স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর সঙ্গে মিলে মানুষ হত্যা করেছে। তাদের হাতেও স্বৈরাচার আওয়ামী লীগের মতো মানুষ হত্যার রক্ত রয়েছে। কিন্তু আমাদের হাতে মানুষ হত্যার কোন রক্ত নেই। এছাড়াও একটি দল যারা মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করে। অথচ তাদের নিজেদের ই জান্নাতের টিকিট নেই।
উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ মজিবুর রহমান টিক্কা'র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা বিএনপি'র সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, ঢাকা দক্ষিণ কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: হারুন শিকদার, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, ইউনিয়ন বিএনপি'র সভাপতি বজলুর রশিদ নয়ন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুনুর রশিদ।
সদস্য সচিব ফোরকানুল ইসলাম মুকুল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাজহারুল হক, আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম। এছাড়াও জেলা-উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক দলের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে কৃষক দলের বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করেন।
পর্যায়ক্রমে প্রত্যেক ইউনিয়ন ও এলাকায় এ বৃক্ষ রোপণ কার্যক্রম চলবে বলে জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু বলেন।
বিএনপির হাতে মানুষ হত্যার রক্ত নেই : রিয়াজুল হান্নান
Stay Connected:
Featured Products
View All
25% OFF
Motorcycle front number plate (Stainless steel bike front number plate)
৳ 450 ৳ 600
View Details
16% OFF
OSEL LED Mosquito & Fly Trap 6W (Model: HL-006W)
৳ 1,350 ৳ 1,600
View Details
10% OFF
ARISTON Infrared Cooker
৳ 3,600 ৳ 4,000
View Details
13% OFF
One star os 4000 Mini Rechargeable Desk Fan
৳ 1,400 ৳ 1,600
View Details
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.