Wednesday, June 10, 2026
Live
খবর
Verified
1 min read

বাস-সিএনজি সংঘর্ষ : কাপাসিয়ায় দুর্ঘটনায় মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
বাস-সিএনজি সংঘর্ষ : কাপাসিয়ায় দুর্ঘটনায় মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
এ এইচ সবুজ, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সূর্য নারায়ণপুর পল্লী বিদ্যুৎ এলাকায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিন জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ৩ জন। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে উপজেলার সূর্য নারায়ণপুর পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহতরা সকলেই সিএনজির যাত্রী। নিহতরা হলেন-কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার আনোয়ারপুর কাজলা গ্রামের তানভীরের স্ত্রী রতনা আক্তার (৩২), ও তার ছেলে সায়ান (৪), নিহত অপরজন হলো একই জেলার ইটনা থানার কিষ্টুপুর গ্রামের আবুল কালামের পুত্র তৗফিদুল ইসলাম (১৪)। এদিকে আহত তিন জনের মধ্যে একজন সিএনজি চালক অপর দুজন যাত্রী। জানা যায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা সিএনজি কাপাসিয়ার ওই এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আসা কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিএনজিটিকে ধাক্কা দেয় এ সময় মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি ভেঙ্গে দুমড়ে মুছে যায়। এ সময় ঘটনাস্থলে দুইজন এবং ঢাকায় নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.