Wednesday, June 10, 2026
Live
খবর
Verified
2 min read

ঢাকাসহ বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প, তীব্র ঝাঁকুনি, কোথায় কী ক্ষয়ক্ষতি

এমন ভয়াবহ ভূমিকম্প বাংলাদেশে ইতিপূর্বে হয়নি।

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
ঢাকাসহ বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প, তীব্র ঝাঁকুনি, কোথায় কী ক্ষয়ক্ষতি
ঢাকাসহ বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প, তীব্র ঝাঁকুনি, কোথায় কী ক্ষয়ক্ষতি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫.৭ বলে জানিয়েছে বাংলাদেশ আবহওয়া অধিদপ্তর।  শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ড থেকে কম্পন শুরু হয়। এমন ভয়াবহ ভূমিকম্প বাংলাদেশে ইতিপূর্বে হয়নি।

এর আগে, চলতি বছরের ৫ মার্চ রাজধানীতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল৷ রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। 

 

ভূমিকম্পে কোথায় কী ক্ষয়ক্ষতি

১. আরমানিটোলা কসাইটুলি ৮ তলা ভবন ধসে পড়ার খবর পাওয়া যায়। সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট সেখানে গমন করে। ভবনের কোন ক্ষতি সাধন হয়নি। পলেস্তারার কিছু আলগা অংশ ও কিছু ইট খসে পড়েছিলো। ফায়ার সার্ভিস যাওয়ার পরে কোন হতাহত পাইনি।
২. খিলগাঁও নির্মাণাধীন ভবন থেকে পার্শ্ববর্তী দোতলা একটি ভবনে একটি ইট পড়ে একজন আহত। স্থানীয় লোকজন কর্তৃক তাকে। ফায়ার সার্ভিসের কোন কাজ করতে হয়নি।
৩. বারিধারা ব্লক-এফ, রোড-৫ এ একটি বাসা বাড়িতে আগুনের সংবাদ পাওয়া গেছে। বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট অগ্নিনির্বাপনে কাজ করছে। আগুনটি ভূমিকম্পের জন্য কিনা তা জানা যায়নি।
৪. সূত্রাপুর স্বামীবাগ আট তলা একটি ভবন অন্য একটি ভবনে হেলে পড়ার খবর পাওয়া গেছে। সূত্রাপুর স্টেশন ঘটনাস্থলে গেছে।
৫. মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোন ক্ষয়ক্ষতি নাই।
৬. কলাবাগানের আবেদখালী রোড একটি ৭ তলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে ১টি ইউনিট ঘটনাস্থলে গমন করেছে। এখনো হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ভবন ঠিক আছে, লোকজন আতঙ্কিত হয়ে ফোন করেছিল।
৭. মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি বাসা বাড়িতে আগুন। গজারিয়া ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট গমন করেছে।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.