Wednesday, June 10, 2026
Live
খবর
Verified
2 min read

ফেসবুক আয়ের নতুন উপায় চালু করলো মেটা

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
ফেসবুক আয়ের নতুন উপায় চালু করলো মেটা
ফেসবুক আয়ের নতুন উপায় চালু করলো মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রাম এখন থেকে আয়ের নতুন অপশন চালু হয়েছে। বিশ্বের অন্যতম বৃহত্তম টেক জায়ান্ট মেটার অধীনে রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মত জনপ্রিয় সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সবাই জানেন, ফেসবুক থেকে বিভিন্নভাবে ঘরে বসেই আয় করা যায় লাখ লাখ টাকা। তবে এবার মনিটাইজেশন, বিজ্ঞাপনের পাশাপাশি আর কী কী উপায়ে টাকা উপার্জন করা যাবে সেই পথ দেখিয়েছে মেটা। নতুন কনটেন্ট ক্রিয়েটরদের পাশাপাশি পুরনো ক্রিয়েটরদের জন্যও থাকছে এই সুযোগ। ৩৫টি দেশে নতুন সাবস্ক্রিপশন মডেল চালু করেছে মেটা। এই সাবস্ক্রিপশনের মাধ্যমে প্রতি মাসে ভালো টাকা আয় করতে পারবেন কনটেন্ট ক্রিয়েটররা। ফেসবুক থেকে যারা এরই মধ্যে টাকা আয় করছেন তাদের জন্য বেশ কিছু আপডেট আনা হয়েছে।  

ফেসবুক বোনাস থেকে আয়

ইনস্টাগ্রামে ইনভাইট-ওনলি বোনাসের ঘোষণা করেছে ফেসবুক। ক্রিয়েটররা তাদের সৃষ্টিশীল কাজের মাধ্যমে রিলস এবং ফটো শেয়ার করে এই রিওয়ার্ড পেতে পারেন। প্রাথমিক ভাবে নির্বাচিত কয়েকজন ক্রিয়েটরের কাছে পাঠানো হবে এই ইনভাইট-ওনলি বোনাস। রিলস এবং ছবিতে কত ভিউ হয়েছে তার উপর ভিত্তি করে বোনাস দেওয়া হবে।  

ইনস্টাগ্রাম সাবস্ক্রিপশন থেকে আয়

ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার্স রয়েছে? তাহলে এক্সক্লুসিভ কনটেন্ট বানিয়ে সাবস্ক্রিপশন চার্জ করতে পারবেন ক্রিয়েটররা। ৩৫টি দেশে এই ইনস্টাগ্রাম সাবস্ক্রিপশন চালু করেছে মেটা। ফলোয়াররা যখন আপনার রিলস দেখবে, সেখানেই একটি সাবস্ক্রিপশন অপশন থাকবে। আপনি প্রোফাইল ছবি স্টোরির মাধ্যমে সাবস্ক্রাইবারদের স্বাগত জানাতে পারেন।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.