Wednesday, June 10, 2026
Live
খবর
Verified
3 min read

বন প্রহরী / ফরেস্ট গার্ড এর কাজ কি, বেতন, পদোন্নতি, বদলি ও নিয়োগ বিধি

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
বন প্রহরী / ফরেস্ট গার্ড এর কাজ কি, বেতন, পদোন্নতি, বদলি ও নিয়োগ বিধি

বন প্রহরী / ফরেস্ট গার্ড এর কাজ কি - এ ব্যাপারে অনেকেই জানতে চেয়েছেন। ফরেস্ট গার্ড (Forest guard) বা বন প্রহরীর কাজ, দায়িত্ব, বেতন পদোন্নতি, বদলি ও যোগ্যতা নিয়ে এখানে আলোচনা করা হলো। উল্লেখ্য, সম্প্রতি ফরেস্ট গার্ড (বন প্রহরী) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনস্ত বন অধিদপ্তরের বন বিভাগ। আবেদনের শেষ তারিখ ১৩ মার্চ ২০২৩ তারিখ।

 

ফরেস্ট গার্ড এর কাজ কি ও দায়িত্ব কি

ফরেস্ট গার্ড বা বন প্রহরীরা বাংলাদেশ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন অধিদপ্তরের (বন বিভাগ) অধীনে দেশের সামাজিক বনায়ন, পার্বত্য বনায়ন, উপকূলীয় বনায়নসহ বিভিন্ন বন অঞ্চলে বিভিন্ন দপ্তর, স্টেশন ও বিটে কর্মরত থাকেন। এই পদের নির্দিষ্ট পোশাক আছে। প্রয়োজনে সরকারি অস্ত্রও বহন করতে হয় ফরেস্ট গার্ডদের।

  • বন নিধন প্রতিরোধ করা।
  • বন বিভাগের আওতাধীন বনে বা বাগানে চোর বা দুস্কৃতিকারী প্রবেশ করেছে কিনা, খেয়াল রাখা।
  • বন বিভাগের নিয়ন্ত্রণাধীন জমি, বাগান বা বনের কোনো অংশ কেউ দখলে নিয়েছে কিনা, খোঁজ রাখা ও ঊর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেয়া। প্রয়োজনে গাছ চোর ধরার কাজও করতে হয়।
  • বন বিভাগের আওতাধীন বন বা বাগান থেকে কেউ গাছ কাটছে কিনা, খোঁজ রাখা।
  • বনের পশু-পাখিদের রক্ষা ও পাচার প্রতিরোধ করা।
  • অবৈধভাবে গাছ পাচার প্রতিরোধ করা।
  • কোনো চোর বা অপরাধী ধরা পড়লে আইনের হাতে তুলে দেয়া। এক্ষেত্রে অপরাধীকে কোর্টে হাজিরা করলে ফরেস্ট গার্ডকে স্বাক্ষী হিসেবে কোর্টে উপস্থিত থাকতে হয়।

অনেক সময় বিট কর্মকর্তার দায়িত্বও পালন করেন ফরেস্ট গার্ডরা। নিয়োগপ্রাপ্তির পর ফরেস্ট গার্ডদের প্রশিক্ষণ নিতে হয়।

 

ফরেস্ট গার্ডের বেতন কত

  • ফরেস্ট গার্ড হচ্ছে বাংলাদেশ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ১৭তম গ্রেডের রাজস্ব খাতভুক্ত একটি পদ। জাতীয় বেতন স্কেল অনুযায়ী এই পদের মাসিক বেতন স্কেল ৯,০০০-২১,৮০০ টাকা।
  • পার্বত্য অঞ্চলে দায়িত্বরত ফরেস্ট গার্ডরা বেতন ছাড়াও অতিরিক্ত হিল অ্যালাউন্স বা পার্বত্য ভাতা পান।

 

ফরেস্ট গার্ডের পদোন্নতি ও বদলি

চাকরির বিধি অনুযায়ী ফরেস্ট গার্ড বা বন প্রহরীরা ফরেস্টার / ফরেস্ট অফিসার (বন কর্মকর্তা) পদে পদোন্নতি পান। ফরেস্ট গার্ডরা যে বন অঞ্চলে চাকরিতে যোগদান করেন, সাধারণত সেই বনাঞ্চলের মধ্যেই বদলি বা পোস্টিং পান। তবে নির্ধারিত অঞ্চলের বাইরেও বদলি হতে পারেন একটা নির্দিষ্ট সময় পর।

 

বন অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৯

Bangladesh forest department job recruitment rules (pdf) download link : https://moef.portal.gov.bd/sites/default/files/files/moef.portal.gov.bd/page/8593534d_101e_46c9_b82d_97d442e46de5/forest_recruit_2019.pdf

 

ফরেস্ট গার্ডের যোগ্যতা কি?

ফরেস্ট গার্ড পদে চাকরির আবেদনের যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস। এর পাশাপাশি শারীরিক যোগ্যতা হিসেবে উচ্চতা নুন্যতম ১৬৩ সেন্টিমিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি ও বুকের মাপ ৭৬ সেন্টিমিটার বা ৩০ ইঞ্চি হতে হবে। 

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.