Wednesday, September 16, 2026
Live
খবর
Verified
1 min read

গাজীপুর জেলা বিএনপির সব ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated: ★ 4.6 (5)
গাজীপুর জেলা বিএনপির সব ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা
এ এইচ সবুজ, গাজীপুর: গাজীপুরের পাঁচ উপজেলা ও তিন পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে জেলা বিএনপি। গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ফজলুল হক মিলন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর জেলা বিএনপি'র অধীনস্থ সকল ইউনিট কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হলো। এ বিষয়ে জানতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পাঁচ উপজেলা ও তিন পৌর বিএনপির কমিটি মেয়াদ উত্তীর্ণ। যার কারণে সবগুলোতে আহ্বায়ক কমিটি করা হবে। আহ্বায়ক কমিটি করার আগে বিলুপ্ত করার নিয়ম রয়েছে। জেলা বিএনপি'র সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, ভবিষ্যতে বিএনপি'র কার্যক্রমকে আরো বেগবানের জন্য পুরোনো কমিটিকে বিলুপ্ত করে প্রথমে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এরপর সম্মেলনের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ কমিটির করা হবে। যার কারণে জেলায় বিএনপির আটটি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

Rate This Article

4.6
out of 5
★★★★⯨
5 ratings

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.