Tuesday, September 15, 2026
Live
খবর
Verified
2 min read

নির্বাচনে গাজীপুরের আসন সংখ্যা ৫টি থেকে বেড়ে ৬টি হচ্ছে

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated: ★ 4.2 (5)
নির্বাচনে গাজীপুরের আসন সংখ্যা ৫টি থেকে বেড়ে ৬টি হচ্ছে
এ এইচ সবুজ, গাজীপুর: আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা পূণ:নির্ধারণ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। নতুন সীমানা নির্ধারণের ফলে গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়বে। আগে গাজীপুরে ছিল ৫টি সংসদীয় আসন, এখন একটি বেড়ে জেলায় হবে ৬টি সংসদীয় আসন।বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন, নির্বাচন কমিশনার (ইসি) মো: আনোয়ারুল ইসলাম সরকার।  

নতুন সিদ্ধান্ত অনুযায়ী গাজীপুরের সংসদীয় ৬ আসন তালিকা ও সীমানা

সর্বশেষ আদমশুমারী অনুযায়ী গাজীপুরের জনসংখ্যা আগের চেয়ে বেড়েছে। একারণে গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবভিত্তিক ছয়টি সংসদীয় আসনের নির্বাচনী এলাকা গুলোর মধ্যে রয়েছে:
  • গাজীপুর-১: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভাসহ উপজেলা এলাকা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড থেকে ১২ নং ওয়ার্ড এলাকা নিয়ে গাজীপুর-১ সংসদীয় আসন প্রস্তাব করা হয়েছে।
  • গাজীপুর-২: গাজীপুর সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড থেকে ৩৩ নং ওয়ার্ড এলাকা এবং গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন এলাকা নিয়ে গাজীপুর-২ সংসদীয় আসনের নির্বাচনী এলাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
  • গাজীপুর-৩: গাজীপুরের শ্রীপুর পৌরসভাসহ উপজেলা এলাকা এবং গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরোজালি ইউনিয়ন এলাকা এবং গাজীপুর সেনানিবাস এলাকা নিয়ে গাজীপুর-৩ সংসদীয় আসনের নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত করে গাজীপুর-৩ সংসদীয় সীমানা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
  • গাজীপুর-৪: গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা এলাকা নিয়ে গাজীপুর-৪ সংসদীয় আসন পূর্বের ন্যায় ঠিক রাখা হয়েছে।
  • গাজীপুর-৫: এই আসনটি গাজীপুরের কালীগঞ্জ পৌরসভাসহ উপজেলা এলাকা নিয়ে পূর্বের ন্যায় অখন্ডিতই রাখা হয়েছে।
  • গাজীপুর ৬: নতুন সীমানা নির্ধারণের প্রস্তাবে গাজীপুরের এই আসনটি নতুন করে বাড়ানো হয়েছে। প্রস্তাবিত নতুন আসনটি গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ড থেকে ৫৭ নং ওয়ার্ড এলাকা নিয়ে গঠন করার প্রস্তাব করা হয়েছে।

Rate This Article

4.2
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.