সবুজ আহমেদ: গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানাধীন সাইনবোর্ড এলাকায় একটি পোশাক কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শ্রমিকদের অনেককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। ১ জুন ২০২৫ (রবিবার) সকাল ১১টার দিকে শ্রমিকেরা অসুস্থ হতে শুরু করেন।
পুলিশ ও শ্রমিকরা জানান, মহানগরীর সাইনবোর্ড এলাকার রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেলস লিমিটেড নামে পোশাক কারখানার শ্রমিকরা প্রতিদিনের মতো সকালে অফিসে আসেন। পরে কারখানার পানি পান করলে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। তাদের অনেককে দ্রুত স্থানীয় তায়েরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়। এ ঘটনার পরে কারখানায় একদিনের সাধারণ ছুটি দেয়া হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাসেদ জানান, কারখানার পানি পান করে ৮০ থেকে ৯০ জন শ্রমিক পেটের সমস্যায় অসুস্থ হয়৷ তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের এসপি এ কে এম জহিরুল ইসলাম জানান, একটি কারখানার বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন। তারা চিকিৎসাধীন রয়েছেন।
ওই কারখানার প্রশাসনিক কর্মকর্তা ফেরদৌস চৌধুরী বলেন, কিছু শ্রমিক অসুস্থবোধ করেন, পরে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বলছেন, পানি পান করে অসুস্থ হয়েছেন কিন্তু আমাদের কারখানা হাইজিং মেইনটেইন করে থাকি৷ তারা সবাই এখন সুস্থ রয়েছেন।
গাজীপুরে পোশাক কারখানার পানি পানে অসুস্থ শতাধিক শ্রমিক
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.