Tuesday, September 15, 2026
Live
খবর
Verified
1 min read

গাজীপুরে গ্যাস লিকেজে বিস্ফোরণ, নিহত ৪ শিশু

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated: ★ 4.8 (5)
গাজীপুরে গ্যাস লিকেজে বিস্ফোরণ, নিহত ৪ শিশু
এ এইচ সবুজ,গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকায় একটি বাসার রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডারে লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে চার মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় শিশুটির মা-বাবাও অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। রবিবার (৩ আগস্ট) ভোরে পূবাইলের মিরের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর দগ্ধ তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে এলে চার মাসের শিশু রায়হানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। শিশুটির বাবা মোহাম্মদ রিপন ও তার স্ত্রী হাফিজা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্থানীয়রা জানিয়েছেন, একটি বাসায় ভাড়ায় থাকার জন্য রিপন-হাফিজা দম্পতি গতকালই এই বাসায় উঠেছেন। ভোর সাড়ে চারটার দিকে বাচ্চার জন্য দুধ বানাতে পানি গরম করার জন্য রান্নাঘরে যান শিশুটির মা। গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলেই বিস্ফোরণ ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা জানান, শিশুসহ তিনজনকে দগ্ধ অবস্থায় নিয়ে আসা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। শিশুটির বাবার শরীরের ৮০ ভাগ এবং মায়ের শরীরের ৭০ ভাগ দগ্ধ হয়েছে। তাদের দুজনের অবস্থাও আশঙ্কাজনক। এ ব্যাপারে পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, আগুনে শিশু রায়হান মারা গেছে। শিশুটির বাবা রিপন মিয়া ও মা হাফিজা খাতুন হাসপাতালে চিকিৎসাধীন।

Rate This Article

4.8
out of 5
★★★★⯨
5 ratings

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.