Thursday, September 17, 2026
Live
খবর
Verified
1 min read

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় আদালতে ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated: ★ 4.4 (5)
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় আদালতে ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

এ এইচ সবুজ, গাজীপুর: গাজীপুরের চান্দনা চৌরাস্তায় নৃশংসভাবে হত্যা করা হয় প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। দীর্ঘ তদন্ত শেষে আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। সোমবার (২৫ আগষ্ট) দুপুরে জিএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান জিএমপির অপরাধ উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: রবিউল হাসান। তিনি বলেন, ঘটনা তদন্তের পর হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে ৮ আসামির বিরুদ্ধে। তাদের নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করে আদালতে জমা দেয়া হয়েছে। এ মামলায় চার্জশিটভুক্ত আসামিরা হলেন প্রধান আসামি কেটু মিজান ওরফে কোপা মিজান, তার স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি, রফিকুল ইসলাম, আল আমিন, সুমন, ফয়সাল, শাহজালাল ও শামীম হোসেন। ডিসি রবিউল হাসান জানান,পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খানের নির্দেশে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার দ্রুত তদন্ত সম্পন্ন করে চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। এ সময় ব্রিফিংয়ে জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাছাড়া তুহিনের পরিবার ও দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক খায়রুল আলম রফিক। উল্লেখ্য গত ৭ আগস্ট গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে। এ হত্যাকাণ্ডে সর্বমহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। চার্জশিট দাখিলের মধ্য দিয়ে মামলার বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

Rate This Article

4.4
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.