Wednesday, June 10, 2026
Live
খবর
Verified
2 min read

এইচএসসি পাস ১০ হাজার শিক্ষার্থী বৃত্তি ও অনুদান পাবে, জানুন টাকার পরিমাণ

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
এইচএসসি পাস ১০ হাজার শিক্ষার্থী বৃত্তি ও অনুদান পাবে, জানুন টাকার পরিমাণ
২০২৩ সালের এইচএসসি পাস ১০ হাজার শিক্ষার্থী বৃত্তি ও অনুদান পাবে। এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রাজস্ব খাতভূক্ত মেধা ও সাধারণ বৃত্তির বোর্ডভিত্তিক কোটা বণ্টন করা হয়েছে। ১৫ জানুয়ারি ২০২৪ তারিখে ৯টি শিক্ষবোর্ড হতে প্রাপ্ত তথ্যের আলোকে বোর্ডভিত্তিক বৃত্তির কোটা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এবার ১০ হাজার ৫০০ জন শিক্ষার্ধী বৃত্তি পাবেন। শিক্ষা বোর্ডগুলো হলো- ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, কুমিল্লা, সিলেট, বরিশাল, যশোর, চট্টগ্রাম ও দিনাজপুর। মেধাবৃত্তির হার মাসিক ৮২৫ (আটশত পঁচিশ) টাকা ও এককালীন অনুদান (বাৎসরিক) ১ হাজার ৮০০ টাকা। সাধারণ বৃত্তির হার মাসিক ৩৭৫ (তিনশত পঁচাত্তর) টাকা ও এককালীন অনুদান (বাৎসরিক) ৭৫০ (সাতশত পঞ্চাশ) টাকা। এ বৃত্তির ব্যয় চলতি (২০২৩-২৪) অর্থবছরের রাজস্ব বাজেটের বৃত্তি বা মেধাবৃত্তি খাত হতে নির্বাহ করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বরাদ্দকৃত বৃত্তির অর্থ জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে তাদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হবে। এ জন্য বাংলাদেশের অনলাইন সুবিধাসম্পন্ন তফসীলভুক্ত যেকোন ব্যাংকে হিসাব খুলে উচ্চ শ্রেণিতে ভর্তির ৭ (সাত) দিনের মধ্যে ব্যাংক হিসাব নম্বরসহ অন্যান্য তথ্য আবশ্যিকভাবে অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিতে শিক্ষার্থীদের নির্দেশনা প্রদান করতে হবে। আগামী ২১ জানুয়ারির মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ করে হার্ডকপি মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা বরাবর প্রেরণ এবং শিক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নম্বরসহ সফট কপি (এক্সেল সীটে) ই-মেইলে (dsheboardgazette@gmail.com) প্রেরণ করতে বলা হয়েছে।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.