জুন ১৩: গতকাল (শুক্রবার) ভারতীয় সরকার ৯০ দিনের জন্য পেট্রোল ও ডিজেল ক্রয়ের ওপর বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে।
এই বিধিনিষেধের আওতায়, মালামাল পরিবহনের কাজে নিয়োজিত বিভিন্ন কোম্পানি ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান, সাধারণ পেট্রোল পাম্প থেকে পেট্রোল ও ডিজেল ক্রয় করতে পারবে না। আর, সাধারণ ভোক্তারা দৈনিক জনপ্রতি সর্বোচ্চ ২০০ লিটার পর্যন্ত পেট্রোল বা ডিজেল ক্রয় করতে পারবে। এই বিধিনিষেধের লক্ষ্য হচ্ছে, পেট্রোল ও ডিজেলের মজুদের প্রবণতা ঠেকানো।
ভারতে রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানিগুলো ভর্তুকিতে তেল বিক্রি করে; এর দাম বাজারের পাইকারি দামের চেয়েও সস্তা। তাই, অনেক ক্রেতা এ ধরনের পেট্রোল পাম্প থেকে সস্তায় বেশি তেল কিনে, পরে বাজারে বেশি দামে বিক্রি করে। এতে কৃত্রিম সংকট সৃষ্টি হয়।
এ প্রেক্ষাপটে, ১১ জুন ভারতীয় সরকার তেল ক্রয়ের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে, মালামাল পরিবহনকারী কোম্পানিসহ অন্যান্য প্রতিষ্ঠানকে পাইকারি বাজার থেকে পেট্রোল ও ডিজাল কিনতে বাধ্য করছে।
ভারতীয় সরকার জানিয়েছে, ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানিসম্পদ সরবরাহ এবং মালামাল পরিবহন খাত বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে; তেলের স্থিতিশীল সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। তাই তেল সরবরাহ নিয়ন্ত্রণ করা জরুরি। (সুবর্ণা/আলিম/আকাশ)