Wednesday, June 10, 2026
Live
খবর
Verified
3 min read

প্রশাসনের অভিযানে জয়দেবপুর রেলক্রসিং অবৈধ দখলমুক্ত

শতাধিক অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা ও হকারদের দখল উচ্ছেদে স্বস্তি গাজীপুরবাসীর

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
প্রশাসনের অভিযানে জয়দেবপুর রেলক্রসিং অবৈধ দখলমুক্ত
প্রশাসনের অভিযানে জয়দেবপুর রেলক্রসিং অবৈধ দখলমুক্ত

এ এইচ সবুজ, গাজীপুর: গাজীপুরের প্রাণকেন্দ্র জয়দেবপুর রেলক্রসিং এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, মহানগর পুলিশ ও রেলওয়ের যৌথ সমন্বয়ে অভিযান পরিচালনা করে শতাধিক অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা ও হকারদের দখল উচ্ছেদ করা হয়। 

একাধিক দপ্তরের কর্মকর্তাদের নেতৃত্বে অভিযানে মহানগর পুলিশ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও অংশ নেন।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনিম, জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান এবং রেলওয়ে নিরাপত্তা বিভাগের ইমরান হোসেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান বলেন,'জয়দেবপুর রেলক্রসিং হলো গাজীপুরের প্রাণকেন্দ্র। এখানে প্রতিদিন লাখো মানুষ চলাচল করে। দীর্ঘদিনের দখল ও বিশৃঙ্খলা নগর জীবনে অসহনীয় দুর্ভোগ সৃষ্টি করেছে। আজকের উচ্ছেদ শুধু একটি অভিযান নয় এটি এক নতুন সূচনা, যেখানে প্রশাসন, সিটি কর্পোরেশন, রেলওয়ে ও নাগরিক সমাজ একসাথে কাজ করছে।'

তিনি আরো জানান, ইতিমধ্যে রেলক্রসিং ও আশপাশের এলাকা আধুনিকায়নের লক্ষ্যে ‘জয়দেবপুর মোবিলিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’হাতে নেওয়া হয়েছে। এর আওতায় ফ্লাইওভার নির্মাণ, বিকল্প সড়ক সম্প্রসারণ, ট্রাফিক সিগন্যাল অটোমেশন ও ফুটপাত সংস্কার করা হবে।

তিনি আরো জানান, গাজীপুরকে একটি দখলমুক্ত, পরিচ্ছন্ন ও স্মার্ট নগর হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ'।

উচ্ছেদ অভিযানের পর ভাসমান হকার ও ফল ব্যবসায়ীরা জানান,'আমরা বছরের পর বছর এই জায়গায় ব্যবসা করে জীবিকা নির্বাহ করছিলাম। এখন আমাদের জীবিকার প্রশ্ন। প্রশাসনের কাছে অনুরোধ, আমাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা হোক।'

এ প্রসঙ্গে প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল হাসান বলেন,'আমরা যেমন নাগরিক সুবিধা নিশ্চিত করতে দখল উচ্ছেদ করছি, তেমনি যারা ভাসমান ব্যবসায়ী, তাদের বিষয়টিও মানবিকভাবে বিবেচনা করা হবে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আইনানুগভাবে তাদের পুনর্গঠন ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে'।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমেদ বলেন,'গাজীপুরের উন্নয়ন এখন সময়ের দাবি। নাগরিকদের চলাচল সহজ করা, রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত রাখা আমাদের প্রধান অগ্রাধিকার। আজকের এই সমন্বিত উদ্যোগ শহর পুনরুদ্ধারের একটি দৃষ্টান্ত'।

গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন বলেন,'আমরা গাজীপুরকে পরিচ্ছন্ন, দখলমুক্ত ও চলাচলযোগ্য শহরে রূপ দিতে কাজ করছি। আজকের উচ্ছেদ সেই ধারাবাহিকতারই অংশ'।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনিম বলেন,'নগরবাসীর স্বার্থে এ অভিযান নিয়মিতভাবে চলবে। দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না'।

অভিযানে গাজীপুর মহানগরীর ব্যস্ততম জয়দেবপুর রেলক্রসিং এলাকার শতাধিক অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করা হয়। ফলে রেলক্রসিং এলাকার দৃশ্যমান পরিবর্তন এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর দখলমুক্ত হয়ে এলাকাটি এখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

দীর্ঘদিন ধরে জয়দেবপুর রেলক্রসিং গাজীপুরবাসীর জন্য চরম দুর্ভোগের প্রতীক ছিল। অবৈধ দখল, ব্যাটারিচালিত যানবাহন ও হকারদের অনিয়ন্ত্রিত দৌরাত্ম্যে যানজট ছিল নিত্যদিনের সঙ্গী। প্রশাসনের এই উদ্যোগে এখন সেই 'গলার কাঁটা' সরতে শুরু করেছে।

গাজীপুরবাসীর প্রত্যাশা এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক, শহর হোক দখলমুক্ত, চলাচলযোগ্য ও আধুনিক নগরী, যেখানে নাগরিকরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবেন।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.