এসএম সবুজ, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কালিয়াকৈরের বড়চালা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় মারা যাওয়া চারজন একই পরিবারের বলে জানিয়েছেন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান। তবে তাদের বিস্তারিত পরিচয় তিনি জানাতে পারেননি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাওনা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশ্যে রওনা হয়। মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কালিয়াকৈরের বড়চালা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে দু'জনের মৃত্যু হয়। গুরুতর আহত এক নারীসহ আরেকজনকে শ্রীপুরের মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঐ দু'জনকেও মৃত ঘোষণা করেন। এদিকে দূর্ঘটনায় মারা যাওয়া চারজনের বাড়ি বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, এ দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে ৪ জনের মৃত্যু
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.