Friday, June 12, 2026
Live
খবর
Verified
2 min read

কাপাসিয়ায় বানার নদে কচুরিপানা সরাতে নেমে পার ভেঙে দুই নারীর করুণ মৃত্যু

কচুরিপানা সরিয়ে রান্নার লাকড়ির জন্য সেখানে থাকা ছোট ছোট গাছপালা সংগ্রহ করতে চেয়েছিলেন তারা।

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
কাপাসিয়ায় বানার নদে কচুরিপানা সরাতে নেমে পার ভেঙে দুই নারীর মৃত্যু
কাপাসিয়ায় বানার নদে কচুরিপানা সরাতে নেমে পার ভেঙে দুই নারীর মৃত্যু

এ এইচ সবুজ, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ঘটে গেলো এক মর্মান্তিক দুর্ঘটনা। আজ রবিবার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামে বানার নদীর কচুরিপানা পরিষ্কার করছিল বেশ কয়েকজন নারী-পুরুষ। এ সময় হঠাৎ নদীর তীর ভেঙে যায়। তখন ৫ জন পানিতে পরে যায়। এখন পর্যন্ত ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন ওই গ্রামের আছিম উদ্দিনের স্ত্রী বিলকিস আক্তার (৪৫) এবং রফিকুল ইসলামের স্ত্রী লিপি আক্তার (৪০)। তাদের আরেক স্বজন দিনা আক্তার (২৩) হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। 

 

গুরুতর আহত অবস্থায় ৩ জনকে মেডিকেলে পাঠানো হয়েছে। এর মধ্যে একজন হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। উপজেলার খিরাটি দক্ষিণপাড়া গ্রামের নায়েবের বাড়ি এলাকায় রবিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বাসিন্দারা জানান, রবিবার সকালে বাড়ির পাশের ধ্বসে যাওয়া সড়কের ২০ গজ দূরের অংশে কচুরিপানা জমে ছিল। এই কচুরিপানা সরিয়ে রান্নার লাকড়ির জন্য সেখানে থাকা ছোট ছোট গাছপালা সংগ্রহ করতে চেয়েছিলেন তারা। তাই কচুরিপানা সরিয়ে নদের দিকে ঠেলে দিতে ৬ জন নারী নিচে নামেন। এক পর্যায়ে ধ্বসে যাওয়া অংশের খানিকটা দূরে তারা সবাই পানিতে ডুবে যেতে শুরু করেন। তাদের মধ্যে থেকে একজন পাড়ে উঠতে পারলেও বাকি তিনজন পারেননি।

স্থানীয় লোকজনের তৎপরতায় লিপি বেগম ও দিনা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লিপি আক্তারের মৃত্যু হয়। অন্যদিকে, বিলকিস বেগম নিখোঁজ হন। 

খবর পেয়ে স্থানীয় কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ বিলকিস বেগমের সন্ধানে কাজ শুরু করে। দীর্ঘ তল্লাশির পর বিকেল ৪টা ১২ মিনিটে ঘটনাস্থলের পাশ থেকে বিলকিস বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বেলা সাড়ে ১১টায় সনমানিয়া- ঘাগটিয়া সংযোগ সেতুর নীচ থেকে লিপি আক্তারের মরদেহ উদ্ধার হয়েছিল।

কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার রবিউল ইসলাম এবং কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই নারীর মরদেহ উদ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.