নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ [Nesco job circular 2023 pdf] প্রকাশিত হয়েছে। ১১ ধরনের পদে ১২৬ জনকে নিয়োগ দেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন নর্দান ইলেকট্রিসি সাপ্লাই কোম্পানি পিএলসি (নেসকো)। অনলাইনে আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৩, বিকাল ৪টা।
পদের নাম, পদ সংখ্যা, আবেদনের যোগ্যতা ও বেতন
১. পদের নাম: জেনারেল ম্যানেজার (অ্যাডমিন অ্যান্ড এইচআরডি)
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এইচআর/ ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি/এমবিএ ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে পাওয়ার জেনারেশন/ট্রান্সমিশন/ডিস্ট্রিবিউশন ইউটিলিটিসে পাঁচ বছর এবং অন্তত ডিজিএম পদে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। টিকিউএম ও করপোরেট গভর্ন্যান্সে বিস্তর জানাশোনা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কম্পিউটারে দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: ৫ নভেম্বর ২০২৩ তারিখে সর্বোচ্চ ৫৭ বছর
মূল বেতন: মাসিক মূল বেতন ১,২২,০০০ টাকা (গ্রেড–৩)
২. পদের নাম: ডেপুটি জেনারেল ম্যানেজার (লিগ্যাল অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স)
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন/ম্যানেজমেন্ট/আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে পাওয়ার জেনারেশন/ট্রান্সমিশন/ডিস্ট্রিবিউশন ইউটিলিটিসে চার বছর এবং ম্যানেজার পদে চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোম্পানি আইন, টিকিউএম, করপোরেট গভর্ন্যান্স ও স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে বিস্তর জানাশোনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কম্পিউটারে দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: ৫ নভেম্বর ২০২৩ তারিখে সর্বোচ্চ ৫০ বছর
মূল বেতন: মাসিক মূল বেতন ১,০৫,০০০ টাকা (গ্রেড-৪)
৩. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন/কমার্শিয়াল অপারেশন/ইঞ্জিনিয়ারিং/কাস্টমার সার্ভিস/প্রকিউরমেন্ট)
পদ সংখ্যা: ৫৮টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কম্পিউটারে দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: ৫ নভেম্বর ২০২৩ তারিখে সর্বোচ্চ ৩০ বছর
মূল বেতন: মাসিক মূল বেতন ৫১,০০০ টাকা (গ্রেড-৭)
৪. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন অ্যান্ড এইচআরডি/পিআর)
পদ সংখ্যা: ১২টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট/পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি/এমবিএ (এইচআরএম/ম্যানেজমেন্ট) ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কম্পিউটারে দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: ৫ নভেম্বর ২০২৩ তারিখে সর্বোচ্চ ৩০ বছর
মূল বেতন: মাসিক মূল বেতন ৫১,০০০ টাকা (গ্রেড-৭)
৫. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (লিগ্যাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স)
পদ সংখ্যা: ২টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বার কাউন্সিলের এনরোলমেন্ট থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কম্পিউটারে দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: ৫ নভেম্বর ২০২৩ তারিখে সর্বোচ্চ ৩০ বছর
মূল বেতন: মাসিক মূল বেতন ৫১,০০০ টাকা (গ্রেড-৭)
৬. পদের নাম: প্রধান শিক্ষক (হাইস্কুল)
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। বিএড ডিগ্রি থাকতে হবে। ১৫ বছর এমপিও পদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে তালিকাভুক্ত প্রধান শিক্ষক/অ্যাসিস্ট্যান্ট হেড মাস্টার পদে কোনো হাইস্কুল বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কম্পিউটারে দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
মূল বেতন: মাসিক মূল বেতন ৫১,০০০ টাকা (গ্রেড-৭)
৭. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স/অডিট/রেভিনিউ অ্যাসুরেন্স)
পদ সংখ্যা: ৫টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং/ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম/ফিন্যান্স/ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি/উল্লিখিত বিষয়ে এমবিএ ডিগ্রি থাকতে হবে। এসিএ/এসিমিএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কম্পিউটারে দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: ৫ নভেম্বর ২০২৩ তারিখে সর্বোচ্চ ৩০ বছর
মূল বেতন: মাসিক মূল বেতন ৫১,০০০ টাকা (গ্রেড-৭)
৮. পদের নাম: সহকারী শিক্ষক (হাইস্কুল)
পদ সংখ্যা: ২টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। বিএড ডিগ্রি থাকতে হবে। অথবা গণিত বিষয়সহ বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। বিএডি ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কম্পিউটারে দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: ৫ নভেম্বর ২০২৩ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর
মূল বেতন: মাসিক মূল বেতন ৩২,০০০ টাকা (গ্রেড-৯)
৯. পদের নাম: প্রধান শিক্ষক (প্রাইমারি)
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক/ স্নাতক (সম্মান)/ সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কম্পিউটারে দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: ৫ নভেম্বর ২০২৩ তারিখে সর্বোচ্চ ৩০ বছর
মূল বেতন: মাসিক মূল বেতন ২৭,০০০ টাকা (গ্রেড-১০)
১০. পদের নাম: সাব–স্টেশন অ্যাটেনডেন্ট
পদ সংখ্যা: ৪২টি
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কম্পিউটারে দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: ৫ নভেম্বর ২০২৩ তারিখে সর্বোচ্চ ৩০ বছর
মূল বেতন: মাসিক মূল বেতন ২৩,০০০ টাকা (গ্রেড-১৩)
১১. পদের নাম: সহকারী শিক্ষক (প্রাইমারি)
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক/স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কম্পিউটারে দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: ৫ নভেম্বর ২০২৩ তারিখে সর্বোচ্চ ৩০ বছর
মূল বেতন: মাসিক মূল বেতন ১৮,০০০ টাকা (গ্রেড-১৪)
অন্যান্য সুযোগ–সুবিধা
মূল বেতন ছাড়াও সব পদের জন্য বাসাভাড়া, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গোষ্ঠী বিমা, অর্জিত ছুটির আর্থিক সুবিধা, গ্র্যাচুইটি, মেডিকেল ভাতাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।
আবেদন ফি
১ থেকে ৭ নম্বর পদের জন্য ১ হাজার ৫০০ টাকা এবং ৮ থেকে ১১ নম্বর পদের জন্য ১,০০০ টাকা জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি ওয়েবসাইটে দেওয়া আছে।
অনলাইনে আবেদনের লিংক :https://career.nesco.gov.bd/Account/Login?ReturnUrl=%2F
নেসকো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ / Nesco job circular 2023 pdf
৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.