নতুন কারিকুলাম স্থগিত হয়নি বলে জানিয়েছে এনসিটিবি। নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আগের সরকারের করা মাধ্যমিক শিক্ষার নতুন কারিকুলাম স্থগিত হয়েছে বলে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক (এনসিটিবি) বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম। তিনি বলেন, ‘এটি সরকারের সিদ্ধান্তের বিষয়। এনসিটিবি স্থগিত করতে পারে না।’
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ার পর অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, ‘আমরা চার দিনের একটি ওয়ার্কশপ স্থগিত করেছি। তবে নতুন কারিকুলাম আমরা ইচ্ছে করলেই স্থগিত করতে পারি না। এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত প্রয়োজন।’
নানান আলোচনা সমালোচনার মধ্যেই আগের সরকারের মেয়াদে ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে পাঠদান শুরু হয়। পরে চলতি শিক্ষাবর্ষে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতেও নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়েছে।
নবম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীরা ২০২৫ সালে পাবলিক মূল্যায়নে (এসএসসি) অংশ নেবে। ডিসেম্বরে এই মূল্যায়ন শেষ না করা গেলে ২০২৬ সালের জানুয়ারিতে মূল্যায়ন শেষ করা হবে বলে জানিয়েছিলেন সংশ্লিষ্টরা। এছাড়া আগামী ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণি, ২০২৬ সালে একাদশ এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে এই শিক্ষাক্রম বাস্তবায়ন হওয়ার কথা রয়েছে।
নতুন কারিকুলাম স্থগিত হয়নি : এনসিটিবি
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.