Wednesday, June 10, 2026
Live
খবর
Verified
2 min read

সংশোধিত নন-ক্যাডার নিয়োগ বিধিমালা ২০২৩ জারি

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
সংশোধিত নন-ক্যাডার নিয়োগ বিধিমালা ২০২৩ জারি

সংশোধিত নন-ক্যাডার নিয়োগ বিধিমালা ২০২৩ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় (Ministry of public administration)। ১৪ জুন ২০২৩ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সংশোধিত সংশোধিত নন-ক্যাডার নিয়োগ বিধিমালা ২০২৩-এ বলা হয়েছে, এই বিধিমালা কার্যকর হওয়ার আগে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য অপেক্ষমাণ যেসব বিসিএস পরীক্ষার জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে সুপারিশের বিষয়ে উল্লেখ ছিল কিন্তু নন-ক্যাডার পদের সুনির্দিষ্ট বিবরণ ও সংখ্যা উল্লেখ ছিল না, সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সরকার কর্তৃক বিসিএসওয়ারী নন-ক্যাডার পদের সুনির্দিষ্ট বিবরণ ও সংখ্যা উল্লেখ করে কমিশনকে অনুরোধ করা সাপেক্ষে এই বিধির অধীন প্রদত্ত সুবিধাদি প্রযোজ্য হবে।

উল্লেখ্য, বিসিএস থেকে নন-ক্যাডার নিয়োগের ক্ষেত্রে ২০১০ সালের বিধি ২০১৪ সালে সংশোধন করা হয়। বিধিতে বলা ছিল, বিসিএসের বিজ্ঞপ্তিতে ক্যাডারের পাশাপাশি নন-ক্যাডার শূন্য পদের বিবরণ ও সংখ্যা উল্লেখ করার বাধ্যবাধকতা রয়েছে। 

কিন্তু ২৮তম থেকে ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে নন-ক্যাডার শূন্য পদের বিবরণ ও সংখ্যা উল্লেখ করা সম্ভব হয়নি। এ জন্য সরকার বিধি সংশোধন করে ৩৪তম বিসিএস পর্যন্ত নন-ক্যাডার নিয়োগের বৈধতা দিয়েছিল। এখন নতুন বিধিমালায় একইভাবে ৩৫তম থেকে ৪৪তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগের বৈধতা দেওয়া হলো। 

 

সংশোধিত নন-ক্যাডার নিয়োগ বিধিমালা ২০২৩ pdf

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.