Friday, June 12, 2026
Live
খবর
Verified
2 min read

NTRCA ৪র্থ গণবিজ্ঞপ্তি রেজাল্ট ২০২৩ pdf > চেক করবেন যেভাবে

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
NTRCA ৪র্থ গণবিজ্ঞপ্তি রেজাল্ট ২০২৩ pdf > চেক করবেন যেভাবে

NTRCA ৪র্থ গণবিজ্ঞপ্তি রেজাল্ট ২০২৩ ১২ মার্চ ২০২৩ তারিখে প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ৩২,৪৩৮ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। এই ফলাফল অনলাইন ও SMS উভয় মাধ্যমে জানা যাবে। চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের লক্ষ্যে সারা দেশ থেকে ১ লাখ ১ হাজার প্রার্থী (শিক্ষক নিবন্ধনধারী) প্রার্থী আবেদন করেছিলেন।

৪র্থ গণবিজ্ঞপ্তি ফলাফল-এ স্কুল-কলেজ নির্ধারণ

চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন করা প্রার্থীদের পছন্দ অনুসারে স্কুল-কলেজ নির্ধারণ করে ফলাফল প্রকাশ করেছে এনটিআরসিএ। কোন প্রার্থী কোন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি পাবেন, তা এই ফলাফলে জানা যাবে। উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি ২০২৩ তারিখে ৪র্থ গণ বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষক নিবন্ধনধারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হয়।

৪র্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন লক্ষাধিক প্রার্থীর

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন জমা পড়েছে ১ লাখেরও বেশি প্রার্থী। এনটিআরসিএ চলতি ফেব্রুয়ারি মাসের শেষে অথবা আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে এই রেজাল্ট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে।

উল্লেখ্য, ২০২২ সালে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজার ৩৯০ জন শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ৬৮ হাজার ৩৯০টি শূন্য পদের মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ৫০৮ টি শূন্য পদ রয়েছে। মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে ৩৬ হাজার ৮৮২টি। সবগুলো পদই এমপিওভুক্ত পদ।

এনটিআরসিএর গণবিজ্ঞপ্তি অনুযায়ী, বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে (এন্ট্রি লেভেল) ৬৮ হাজার ৩৯০ পদে শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশ পেতে আগ্রহী প্রার্থীদের জন্য ২৯ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ ছিল।

এনটিআরসিএ ৪র্থ গণবিজ্ঞপ্তি রেজাল্ট কিভাবে দেখা যাবে

  • এনটিআরসিএ শিক্ষক নিয়োগ রেজাল্ট ২০২৩ (pdf) দেখা যাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)-এর অফিসিয়াল ওয়েবসাইটে : http://www.ntrca.gov.bd অথবা  http://ngi.teletalk.com.bd/ntrca/app/ ওয়েবসাইটে গিয়ে Roll number সাবমিট করেও ফলাফল জানা যাবে।

NTRCA ৪র্থ গণবিজ্ঞপ্তি রেজাল্ট ২০২৩ সংক্রান্ত নোটিশ

NTRCA ৪র্থ গণবিজ্ঞপ্তি রেজাল্ট ২০২৩ সংক্রান্ত নোটিশ
NTRCA ৪র্থ গণবিজ্ঞপ্তি রেজাল্ট ২০২৩ সংক্রান্ত নোটিশ

আবেদনের সুযোগ ছিল সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে

প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে (স্কুল/কলেজ) একটিমাত্র আবেদন করতে পেরেছেন। একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পেরেছেন। সব আবেদনের জন্য ফি এক হাজার টাকা। ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে কোনো প্রার্থী যদি তাঁর পছন্দবহির্ভূত দেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন, তবে তাঁকে ই-অ্যাপ্লিকেশন ফরমে তারও সুযোগ ছিল।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.