Wednesday, June 10, 2026
Live
খবর
Verified
1 min read

NTRCA ৪র্থ গণবিজ্ঞপ্তি ফলাফল : ২৭ হাজার ৭৪ জন শিক্ষক নিয়োগের সুপারিশ

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
NTRCA ৪র্থ গণবিজ্ঞপ্তি ফলাফল : ২৭ হাজার ৭৪ জন শিক্ষক নিয়োগের সুপারিশ

NTRCA ৪র্থ গণবিজ্ঞপ্তি ফলাফল-এ ২৭ হাজার ৭৪ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে। ২০ সেপ্টেম্বর ২০২৩ রাতে চতুর্থ গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ৩২ হাজার ৪৮০ জন প্রার্থীর মধ্যে ২৭ হাজার ৭৪ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)।

এনটিআরসিএ'র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে ৩ হাজার ৬০৭ জন পুলিশ ভেরিফিকেশনের জন্য ভিআর ফরম দাখিল না করায় তাদের বিষয়ে সুপরিশ করা হয়নি। আর অবশিষ্ট ১ হাজার ৭৯৯ জনের মধ্যে জাল সনদ পাওয়ায়, কাম্য শিক্ষাগত যোগ্যতা না থাকায়, বয়স ৩৫ বছর অতিক্রম করায়, নিবন্ধন সনদ না থাকা সত্ত্বেও ভুল পদে আবেদন করায় ও মামলার স্থগিতাদেশসহ অন্যান্য কারণে নিয়োগ সুপারিশ করা সম্ভব হয়নি।

সুপারিশকৃত ২৭ হাজার ৭৪ জনের মধ্যে, কলেজ ও স্কুলে ১৩ হাজার ৭০৫ জন, মাদ্রাসায় ১১ হাজার ২৭৯ জন, কারিগরিতে ৫১৬, সংযুক্ত স্কুলে ১ হাজার ৫৮৩, সংযুক্ত মাদ্রাসায় ৬২১ জন রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ১৮ হাজার ১৯২ জন, নারী ৮ হাজার ৮৮২ জন। সুপারিশকৃতদের মধ্যে নারী কোটার রয়েছেন ৬ হাজার ১৭৬ জন।

NTRCA ৪র্থ গণবিজ্ঞপ্তি ফলাফল অনলাইনে ও এসএমএসে

সুপারিশকৃত ২৭ হাজার ৭৪ জন প্রার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে এসএমএসের মাধ্যমে সুপারিশের বিষয়টি জানানো হয়েছে। ফলাফল এনটিআরসিএ'র ওয়েবসাইটের লিংকে (http://www.ntrca.gov.bd) পাওয়া যাবে।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.