Wednesday, June 10, 2026
Live
খবর
Verified
1 min read

ইসকন নিষিদ্ধের দাবিতে সারাদেশে বিক্ষোভ-মিছিল

বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভের আয়োজন করেছে ইন্তিফাদা বাংলাদেশ

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
 ইন্তিফাদা বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ সমাবেশে ইসকন নিষিদ্ধসহ ৬ দফা দাবি জানানো হয়েছে
ইন্তিফাদা বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ সমাবেশে ইসকন নিষিদ্ধসহ ৬ দফা দাবি জানানো হয়েছে

গুম-খুন-ধর্ষণের অভিযোগে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে সারাদেশে বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) জুমার পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইন্তিফাদা বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ সমাবেশে ইসকন নিষিদ্ধসহ ৬ দফা দাবি জানানো হয়েছে। 

উগ্র হিন্দুত্ববাদ, পুলিশ প্রশাসনের পক্ষপাতপূর্ণ আচরণ, ইসলাম অবমাননা ও রাষ্ট্রীয় নিষ্ক্রিয়তার অভিযোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ইন্তিফাদা। সংগঠনটির পক্ষ থেকে ইসকন নিষিদ্ধের দাবির পাশাপাশি অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- গাজীপুরে ধর্ষণের ঘটনায় ভিকটিমের প্রতি দোষারোপ বন্ধ করে পুলিশ ও প্রশাসনের আচরণের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। ধর্ষক এবং সহায়তাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। টঙ্গি এলাকায় অপহরণ-হত্যার ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। রাষ্ট্রীয় পর্যায়ে ‘কাঠামোগত ইসলাম বিদ্বেষ’ ও ইসলামবিদ্বেষী আচরণ রোধে একটি জাতীয় নীতি ও কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। মুসলিম নারীর সম্মান ও নিরাপত্তা রক্ষায় সুনির্দিষ্ট নীতিমালা ও রক্ষা ব্যবস্থাসহ আইনি কাঠানো গঠন করতে হবে। ইসলামবিদ্বেষ-বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে যারা লড়াই করছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এ ছাড়া টঙ্গী গাজীপুরের টঙ্গীসহ দেশের বিভিন্ন স্থান ও ক্যাম্পাসে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে আলেম-ওলামা ও ধর্মপ্রাণ ছাত্র-জনতা।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.