প্রথম আলো হ্যাক করেছে অজ্ঞাত হ্যাকাররা। ৯ সেপ্টেম্বর ২০২৪ ভোরে প্রথম আলো হ্যাক হওয়ার বিষয়টি চোখে পড়েছে পাঠকদের। শীর্ষ স্থানীয় গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রবেশ করলে "প্রথম আলোর প্রতি জরুরি সতর্কতা" শীর্ষক একটি পিনড পোস্ট দেখা যায়। বার্তাটি হ্যাকারের। তবে সকাল ১১টা ২০ মিনিটের দিকে সেই বার্তাটি আর দেখা যায়নি। ধারনা করা হচ্ছে, প্রথম আলো কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইট নিয়ন্ত্রণ নিয়ে সেই বার্তাটি সরিয়ে ফেলেছে।
এই বার্তায় হ্যাকার প্রথম আলোর ওয়েবসাইটের কারিগরি নিরাপত্তা ক্রুটির বিষয়টি অবহিত করে কর্তৃপক্ষকে। সেই বার্তাটি এখানে তুলে ধরা হলো-
"প্রিয় মতিউর রহমান স্যার এবং প্রথম আলোর কর্মীবৃন্দ,
আমি প্রথমেই এই বিষয় পরিষ্কার করতে চাই যে আমি আপনাদের শত্রু নই বা দেশের সর্বাধিক পঠিত ও সবচেয়ে বিশ্বাসযোগ্য বাংলা সংবাদপত্র প্রথম আলোর কোনো সম্পদের ক্ষতি করার কোনো উদ্দেশ্য আমার নেই।
কিন্তু অনলাইন মাধ্যমে সংবাদ প্রচারের জন্য আপনাদের ওয়েবসাইটের ব্যবহৃত কুইনটাইপ টেকনলজিকস ইন্ডিয়া লিমিটেডের তৈরি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস)-এ গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি রয়েছে।
যা ব্যবহার করে অসৎ উদ্দেশ্যপ্রণোদিত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রথম আলোর পূর্বপ্রকাশিত কোন সংবাদ বা তথ্য পরিবর্তন, পরিমার্জন বা নতুন কোন মিথ্যা তথ্য সংবাদ আকারে প্রকাশ করে প্রথম আলোর বিশ্বাসযোগ্যতা ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে গুজব ছড়াতে পারে।
তাই আপনাদের সতর্ক করতে আমি এ বার্তাটি প্রকাশ করছি। আপনাদের প্রযুক্তি বিভাগ ও নির্বাহী কর্মকর্তাদের সামনে আমি সকল নিরাপত্তা ত্রুটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে ইচ্ছুক এবং যুক্ত প্রচেষ্ঠায় দ্রুত সময়ের মধ্যে তা সংশোধন করতে আগ্রহী। আমার সাথে যোগাযোগের জন্য ই-মেইল করার অনুরোধ করা হলো।
ইতি,
প্রথম আলোর একজন শুভাকাঙ্ক্ষী"
প্রথম আলো হ্যাক, জরুরি সতর্কতা হ্যাকারের
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.