Friday, June 12, 2026
Live
খবর
Verified
1 min read

র‍্যাব-এর নাম পরিবর্তন হচ্ছে, নতুন নাম এসআইএফ, আদেশ শিগগিরই

নতুন নাম অনুযায়ী বাহিনীর পোশাক প্রস্তুতের কাজও চলমান

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
র‍্যাব-এর নাম পরিবর্তন হচ্ছে, নতুন নাম এসআইএফ, আদেশ শিগগিরই
র‍্যাব-এর নাম পরিবর্তন হচ্ছে, নতুন নাম এসআইএফ, আদেশ শিগগিরই

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দেশের এই এলিট বাহিনীর নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)। দ্রুত সময়ের মধ্যেই এ বিষয়ে সরকারি আদেশ জারি করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাহিনীটির কাঠামো, দায়িত্ব ও কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নাম অনুযায়ী বাহিনীর পোশাক প্রস্তুতের কাজও চলমান রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, র‍্যাব গঠনের একেবারে প্রাথমিক পর্যায়ে বাহিনীটির নাম ছিল র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট)। পরবর্তীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব নামে এই বাহিনী কার্যক্রম শুরু করে। ২০০৪ সালে গঠিত র‍্যাব দীর্ঘদিন ধরে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনে ভূমিকা রেখে আসছে। ২২ বছর পর এবার এই বাহিনীর নাম পরিবর্তনের মাধ্যমে নতুন পরিচয়ে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হলো। 

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.