Wednesday, June 10, 2026
Live
খবর
Verified
2 min read

এসএসসি ফরম ফিলাপ ২০২৪ : সময় বাড়ানো হয়েছে

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
এসএসসি ফরম ফিলাপ ২০২৪ : সময় বাড়ানো হয়েছে

২০২৪ সালের পরীক্ষার্থীদের এসএসসি ফরম ফিলাপ ২০২৪ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষাবোর্ড। ৩০ অক্টোবর থেকে অনলাইনে ফরম পূরণ কার্যক্রম (বিলম্ব ফি ছাড়া) ৮ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে।

এছাড়া, ২৬ অক্টোবরের মধ্যে নির্বাচনী পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

বিভাগ ভিত্তিক ফরম পূরণ ফি

এবছর বোর্ড ও কেন্দ্র ফিসহ বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ফরম পূরণে ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ১৪০ টাকা। ব্যবসায় শিক্ষা বিভাগ ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফি নির্ধারণ করা হয়েছে এ বছর ২ হাজার ২০ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে ২০২৩ সালে এক থেকে চার বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থী ২০২৪ সালের পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২৯ অক্টোবর পর্যন্ত প্রতিষ্ঠান প্রধান বরাবর আবেদন করতে পারবে। শিক্ষার্থীদের তথ্যসহ সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে ২৯ অক্টোবর প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সম্ভাব্য তালিকা থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনলাইন ফরম পূরণ কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরপর পরীক্ষার্থী প্রতি নির্ধারিত ফি সোনালী সেবার মাধ্যমে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিতে হবে।

অনলাইনে ফরম পূরণের তারিখ (বিলম্ব ফি ছাড়া) ৮ নভেম্বর ২০২৩ পর্যন্ত বাড়ানো হয়েছে। বিলম্ব ফিসহ অনলাইন ফরম পূরণ করা যাবে ৯ থেকে ১৩ নভেম্বর। বিলম্ব ফি পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.