Tuesday, September 15, 2026
Live
খবর
Verified
2 min read

তা'মীরুল মিল্লাত মাদ্রাসার টঙ্গী শাখা বন্ধ ঘোষণা

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated: ★ 4.5 (10)
তা'মীরুল মিল্লাত মাদ্রাসার টঙ্গী শাখা বন্ধ ঘোষণা
তা'মীরুল মিল্লাত মাদ্রাসার টঙ্গী শাখা বন্ধ ঘোষণা

এ এইচ সবুজ,গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 

মাদ্রাসার শিক্ষার্থীদের দিনব্যাপী আন্দোলন, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এবং অভিযোগপ্রাপ্ত তিন শিক্ষকের বহিষ্কার এসব ঘটনার জের ধরেই মাদ্রাসাটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৯ নভেম্বর) টঙ্গী ক্যাম্পাসের অধ্যক্ষ ডা. মো. হেফজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বুধবার (১৯ নভেম্বর) টঙ্গী ক্যাম্পাসের অধ্যক্ষ ডা. মো. হেফজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গীর শিক্ষক, অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিশু থেকে কামিল পর্বের সকল পাঠদান কার্যক্রম ও আলিম ২য় বর্ষের সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলো।

এদিকে মাদ্রাসা বন্ধের কারণ হিসেবে জানা গেছে, গত মঙ্গলবার সকাল থেকেই চার দফা দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। 

তাদের দাবিগুলো ছিল: বেতন বৃদ্ধি প্রত্যাহার, অতিরিক্ত পরীক্ষার ফি বাতিল, গরিব শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও স্কলারশিপ চালুর দাবি।

দিনের এক পর্যায়ে আন্দোলন থামাতে গেলে কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের ওপর চড়াও হন বলে অভিযোগ ওঠে। এতে বেশ কয়েকজন আহত হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 

এতে করে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অভিযুক্ত শিক্ষকদের বহিষ্কারের দাবি জানায়। এমনকি তারা কয়েকজন শিক্ষককে অবরুদ্ধও করে রাখে।

Rate This Article

4.5
out of 5
★★★★⯨
10 ratings

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.