Friday, June 12, 2026
Live
খবর
Verified
1 min read

গাজীপুরে ভূমিকম্পে শতাধিক শ্রমিক আহত

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
গাজীপুরে ভূমিকম্পে শতাধিক শ্রমিক আহত
গাজীপুরে ভূমিকম্পে শতাধিক শ্রমিক আহত

গাজীপুর প্রতিনিধি: রাজধানী ঢাকাসহ অনূভুত হওয়া কয়েকটি জেলায় ৫.৫ মাত্রার ভূমিকম্পে গাজীপুরের টঙ্গী ও শ্রীপুর এলাকায় অন্তত শতাধিক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (২১নভেম্বর) সকালে দুটি শিল্পাঞ্চলে ভূমিকম্পের আতঙ্কে পদদলিত হয়ে এই আহতের ঘটনা ঘটে বলে জানা যায়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি অহিদুজ্জামান জানায়, টঙ্গী বিসিকের ফ্যাশন প্লাস কারখানায় ভূমিকম্পের সময় গেট বন্ধ থাকায় শ্রমিকরা আতঙ্কে ছুটাছুটি করতে গিয়ে পদদলিত হন। এতে অন্তত অর্ধশত শ্রমিক আহত হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার ডেনিম্যাক কারখানায়ও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়। হঠাৎ ভূমিকম্পের দোলায় শ্রমিকরা দ্রুত বের হওয়ার চেষ্টা করলে ধাক্কাধাক্কিতে বহু শ্রমিক আহত হন।

টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তারেক হাসান জানায়, ভূমিকম্পের পর থেকে অসংখ্য শ্রমিক হাসপাতালে ভর্তি হতে আসছেন। বর্তমানে ঠিক কতজন আছেন তা তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা শফিকুল ইসলাম জানিয়েছেন, বিভিন্ন কারখানা থেকে শতাধিক শ্রমিক চিকিৎসার জন্য হাসপাতালে এসেছে।

এদিকে, গাজীপুর মহানগরীর বাসন থানা কোজিমা লিরিক কারখানা শ্রমিকরা ভূমিকম্পের সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে ৭/৮ জন আহত হয়। আহত কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.