Friday, June 12, 2026
Live
খবর
Verified
2 min read

বিশ্ব নদী দিবস প্রতিপাদ্য ২০২৩ : যেভাবে এই দিবস পালিত হয়

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
বিশ্ব নদী দিবস প্রতিপাদ্য ২০২৩ : যেভাবে এই দিবস পালিত হয়

এ বছরের বিশ্ব নদী দিবস প্রতিপাদ্য ‘রাইটস অব রিভার’। প্রতি বছর সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে বিশ্ব নদী দিবস (World rivers day) পালিত হয়। নদী রক্ষায় সচেতনতা বাড়াতে প্রতিবছর দিবসটি পালন করা হয়। বিশ্ব নদী দিবসের এবারের প্রতিপাদ্য ‘রাইটস অব রিভার’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। সরকারি-বেসরকারি পর্যায়ে আয়োজন করা হয়েছে বিভিন্ন কর্মসূচি।

জানা গেছে, গত ৫০ বছরে দেশের নদ-নদীর সংখ্যা অর্ধেকের নিচে নেমে এসেছে। বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের তালিকায় থাকা মোট ৩৮৩টি নদীর অনেকগুলোর অবস্থাও সংকটাপন্ন। দূষণ ও ভূমিদস্যুদের আগ্রাসনের পাশাপাশি অপরিকল্পিত শিল্পায়ন, নগরায়ন, আবাসন এবং সেতু, কালভার্ট ও স্লুইসগেট নির্মাণের ফলে ছোটবড় আরও অনেক নদীর অস্তিত্ব বিপন্ন হচ্ছে। নদ-নদী ও প্রাকৃতিক খাল রক্ষায় উচ্চ আদালতের নির্দেশে সরকার জাতীয় নদী রক্ষা কমিশন গঠন করেছে। তবে প্রয়োজনীয় জনবল ও অন্যান্য সুবিধা না থাকায় সংস্থাটি যথাযথ দায়িত্ব পালন করতে পারছে না।

বিশ্ব নদী দিবস যেভাবে পালিত হয় ও প্রেক্ষাপট

১৯৮০ সাল থেকে প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ রোববার বিশ্ব নদী দিবস হিসেবে পালন করতে শুরু করে ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি। এরপর ২০০৫ সাল থেকে জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংস্থা দিবসটি পালন করছে। বাংলাদেশে ২০১০ সালে প্রথমবার রিভারাইন পিপল নামের একটি সংস্থা এ দিবস পালন করে।

বিশেষজ্ঞরা বলছেন, আমাদের নগরায়নের ফলে নদীগুলো হারিয়ে যাচ্ছে। কিন্তু পরিবেশ ধ্বংস করে কোনো কর্মকাণ্ড পরিচালনা করলে তার ফলাফল শূন্যই থেকে যায়। আমরা ধীরে ধীরে নদী দূষণ করছি ও দখল করছি। এখন যদি এসব বন্ধ করতে না পারি তবে সামনে আমাদের দুর্দিন আসছে।

পরিবেশবাদী ও মানবাধীকারকর্মী সুলতানা কামাল বলেন, আমাদের নদীগুলো দখল হয়ে যাচ্ছে। বিশেষ করে ঢাকার ভেতরেতো নেই, চারপাশেও এখন নদী নেই। ক্ষমতার প্রভাবে নদী দখল করছে মানুষ। কিন্তু এ নদীতো জনজীবনের সঙ্গে সম্পৃক্ত। আমাদের এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

নদী দিবস প্রতিপাদ্য ২০২৩

২০২৩ সালের বিশ্ব নদী দিবস প্রতিপাদ্য হচ্ছে- রাইটস অব রিভার (Rights of rivers)।

বিশ্ব নদী দিবস কবে?

২০২৩ সালের বিশ্ব নদী দিবস ২৫ সেপ্টেম্বর ২০২৩। প্রতি বছর সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে বিশ্ব নদী দিবস পালিত হয়।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.