Wednesday, June 10, 2026
Live
খেলাধূলা
Verified
1 min read

টেলিভিশন কাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চালা কিংস জুনিয়র ফুটবল একাদশ

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
টেলিভিশন কাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চালা কিংস জুনিয়র ফুটবল একাদশ
টেলিভিশন কাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চালা কিংস জুনিয়র ফুটবল একাদশ

এ এইচ সবুজ, গাজীপুর: ঘাগটিয়া চালা যুব ও তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত নাইন সাইড টেলিভিশন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কামারগাঁও ফুটবল একাডেমিকে ৩-০ গোলে হারিয়ে চালা কিংস জুনিয়র ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে গাজীপুরের কাপাসিয়ার ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয় মাঠে দু'দলের মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলার উদ্বোধন করেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুনুর রশিদ। ইমন এন্টারপ্রাইজের পরিচালক মো: শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক মাজহারুল হক।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 
ইউনিয়ন বিএনপির সভাপতি মো: বজলুর রশিদ নয়ন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ মাঝি, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়াও ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে দেয়া হয় ৪২ ইঞ্চি এলইডি টিভি ও রানার্স আপ দলকে দেয়া হয় ৩২ ইঞ্চি এলইডি টিভি।
ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় চালা কিংস জুনিয়র ফুটবল দলের আলবার্ট।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.