Tuesday, November 10, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

চীনজুড়ে নানা আয়োজনে চীনা পুলিশ দিবস পালিত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীনজুড়ে নানা আয়োজনে চীনা পুলিশ দিবস পালিত
জানুয়ারি ১১, সিএমজি বাংলা ডেস্ক: চীনজুড়ে নানা আনুষ্ঠানিকতা ও জনসচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে ষষ্ঠ চীনা পুলিশ দিবস । এদিন দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয়, রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়, বিচার মন্ত্রণালয়সহ বিভিন্ন বিভাগ যৌথভাবে একাধিক কর্মসূচি আয়োজন করে। এসবের মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, চীনের জনগণের পুলিশের সংগীত পরিবেশন ও সমবেত কণ্ঠে গাওয়া, পাশাপাশি শপথ গ্রহণ অনুষ্ঠান। সাম্প্রতিক দিনগুলোতে বিভিন্ন প্রদেশ ও মিউনিসিপালটির পুলিশ বিভাগ শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য হাতে-কলমে ও ইন্টার‌্যাকটিভ কার্যক্রমের আয়োজন করে। এসব কর্মসূচির মাধ্যমে পুলিশি সরঞ্জাম, স্মার্ট পুলিশিং ব্যবস্থা এবং জননিরাপত্তা–সংক্রান্ত জ্ঞান সম্পর্কে ধারণা দেওয়া হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যরা মাদক প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা তৈরি করেন, টেলিযোগাযোগ ও ইন্টারনেট জালিয়াতি থেকে সুরক্ষার কৌশল শেখান এবং সড়ক নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেন। দেশজুড়ে রেলওয়ে ও বেসামরিক বিমান চলাচল পুলিশের পক্ষ থেকেও ভ্রমণকারীদের নিরাপত্তা সচেতনতা বাড়াতে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম চালানো হয়। নাহার/আজাদ তথ্য ও ছবি-সিনহুয়া

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.