Monday, November 9, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

চীন-রাশিয়ার প্রধানমন্ত্রীদের ৩১তম নিয়মিত বৈঠকে যোগ দিতে সেন্ট পিটার্সবার্গে লি ছিয়াং

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীন-রাশিয়ার প্রধানমন্ত্রীদের ৩১তম নিয়মিত বৈঠকে যোগ দিতে সেন্ট পিটার্সবার্গে লি ছিয়াং

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের আমন্ত্রণে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গত মঙ্গলবার সন্ধ্যায় সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরে পৌঁছান। চীন ও রাশিয়ার প্রধানমন্ত্রীদের ৩১তম নিয়মিত বৈঠকে যোগ দিতে তিনি রাশিয়া সফর করছেন।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাশিয়ার উপপ্রধানমন্ত্রী নিকোলাই চেরনিশেঙ্কো এবং রাশিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চাং হান হুইসহ অন্য কর্মকর্তারা।

এ সময় লি ছিয়াং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কৌশলগত দিকনির্দেশনায় দুই দেশের সম্পর্ক আরও পরিণত ও স্থিতিশীল হয়েছে। চলতি বছর দুই দেশের রাষ্ট্রপ্রধান দুইবার বৈঠক করেছেন এবং দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে নতুন দিকনির্দেশনা দিয়েছেন।

লি ছিয়াং বলেন, নতুন যুগে চীন-রাশিয়ার সার্বিক কৌশলগত অংশীদারত্বকে আরও এগিয়ে নিতে চীন রাশিয়ার সঙ্গে কাজ করে যেতে আগ্রহী। এর ফলে দুই দেশের সম্পর্ক আরও ফলপ্রসূ হবে, উভয় দেশের জনগণ আরও বেশি সুফল পাবে এবং বিশ্বশান্তি ও উন্নয়নে স্থিতিশীলতা ও নিশ্চয়তা জোরদার হবে।তাজিকিস্তানে সরকারি সফর এবং শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর সরকারপ্রধান পরিষদের ২৫তম বৈঠকে অংশগ্রহণ শেষে সেন্ট পিটার্সবার্গে পৌঁছান চীনের প্রধানমন্ত্রী।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.