এপ্রিল ১৮: আজ (শনিবার) থেকে ঠিক ২০০ দিন পর নবম চীন আন্তর্জাতিক আমদানি মেলা (সিআইআইই) উদ্বোধন হবে। মেলার প্রস্তুতিমূলক কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনায় উত্থাবিত ছয়টি ভবিষ্যতের শিল্পের ওপর মনোযোগ দিয়ে, ব্যবসায়িক প্রদর্শনী এলাকাটি প্রদর্শকদের আকৃষ্ট করার জন্য প্রচেষ্টা জোরদার করছে।
বর্তমানে, ৭০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় ৮০০টি কোম্পানি চুক্তি স্বাক্ষর করেছে। প্রদর্শনীর এলাকা প্রায় ২.৮ লাখ বর্গমিটার। হংছিয়াও আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের থিম ও আলোচ্য বিষয় ঠিক করা হচ্ছে এবং জাতিসংঘে পরামর্শসভাও আয়োজন করা হয়েছে।
নবম সিআইআইই "চীনে রপ্তানি", "চীনে বিনিয়োগ" এবং "চীনে ক্রয়"-এর মধ্যে সমন্বয়কে আরও শক্তিশালী করবে; অংশগ্রহণ ও ঘুরে দেখার সুবিধা ক্রমাগত উন্নত করবে; এবং উন্মুক্ত নীতির জন্য একটি পরীক্ষামূলক ক্ষেত্র ও প্রয়োগক্ষেত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। (শিশির/আলিম/আকাশ)
倒计时200天 第九届进博会已有近800家企业签约
4月18日,第九届中国国际进口博览会迎来倒计时200天,展会各项筹备工作正在稳步推进。企业商业展围绕“十五五”规划提出的六大未来产业等加大招展力度。
目前,已有来自70多个国家和地区的近800家企业签约,展览面积近28万平方米,完成规划面积75%以上。虹桥国际经济论坛正在进行主题议题设计,已召开工作会并在联合国开展咨商。
第九届进博会将加强“出口中国”“投资中国”“购在中国”协同增效,持续提升参展观展便利度,进一步打造开放政策的试验田和应用场。