Saturday, April 18, 2026
Live

হিউম্যানয়েড রোবট ডেটাসেট নিয়ে বিশ্বের প্রথম আন্তর্জাতিক মান প্রস্তাব করল চীন

হিউম্যানয়েড রোবট ডেটাসেট নিয়ে বিশ্বের প্রথম আন্তর্জাতিক মান প্রস্তাব করল চীন

এপ্রিল ১৮, সিএমজি বাংলা ডেস্ক: হিউম্যানয়েড রোবটের ডেটাসেট সংক্রান্ত বিশ্বের প্রথম আন্তর্জাতিক মান প্রস্তাব করেছে চীন। বিষয়টি অনুমোদিত হয়েছে আন্তর্জাতিক মান সংস্থা (আইএসও)-তে। শুক্রবার এ তথ্য জানিয়েছে চীনের মান নির্ধারণ প্রশাসন।

একই সঙ্গে আইএসও কাঠামোর মধ্যে প্রথমবারের মতো চীনা বিশেষজ্ঞের নেতৃত্বে একটি কর্মদলও গঠন করা হয়েছে।

আইএসও টেকনিক্যাল কমিটি ২৯৯ (রোবোটিক্স)-এর চায়না মিরর কমিটির প্রধান ওয়াং চেনলিন বলেন, এই দুটি পদক্ষেপ চীনের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক।

তার মতে, রোবোটিক্স খাতে আন্তর্জাতিক মান নির্ধারণের ক্ষেত্রে এতদিন উন্নত দেশগুলোর প্রভাবই বেশি ছিল। ফলে অন্যান্য দেশের তৈরি মান অনুসরণ করেই চলতে হতো। তবে এবার দুটি বড় অগ্রগতি হয়েছে—প্রথমত, হিউম্যানয়েড রোবটের আন্তর্জাতিক মান নির্ধারণে একটি নতুন ক্ষেত্র উন্মুক্ত হয়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক রোবট মান নির্ধারণে একটি নতুন কর্মদল গঠনে চীন নেতৃত্ব দিচ্ছে।

নতুন আন্তর্জাতিক মান প্রকল্পটি মূলত চীনে বর্তমানে প্রণয়নাধীন হিউম্যানয়েড রোবট ডেটাসেট মানের ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে।

বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা যৌথভাবে এই মান এবং হিউম্যানয়েড রোবট সম্পর্কিত অন্যান্য মান উন্নয়নে অংশ নেবেন।

বিশেষজ্ঞদের মতে, মানুষের শেখার প্রক্রিয়ার সঙ্গে তুলনা করলে রোবটের জন্য ডেটাসেট হলো তাদের ‘পাঠ্যবই’ ও ‘অনুশীলন খাতা’। রোবট জন্মগতভাবে হাঁটা বা কাজ করার দক্ষতা নিয়ে আসে না। হাজার হাজার উদাহরণ ও প্রদর্শনের মাধ্যমে তারা ধীরে ধীরে এসব দক্ষতা অর্জন করে।

ডেটাসেটে মূলত রোবট বা মানুষের শেখা ও কাজ করার প্রক্রিয়ার বিভিন্ন ধরনের তথ্য সংরক্ষিত থাকে। এর মধ্যে পরিবেশ শনাক্তকরণ তথ্য, রোবটের অবস্থা সম্পর্কিত তথ্য এবং মানুষের প্রদর্শনমূলক তথ্য অন্তর্ভুক্ত থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, হিউম্যানয়েড রোবট উন্নয়নের ক্ষেত্রে এই ডেটাসেটই ভিত্তি হিসেবে কাজ করে। তাই কীভাবে ডেটা সংগ্রহ, সংরক্ষণ ও চিহ্নিত করতে হবে—সেই নির্দেশনা দেওয়াই এই আন্তর্জাতিক মান তৈরির মূল লক্ষ্য।

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.