যুক্তরাষ্ট্র সময় গতকাল (সোমবার) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পারমাণবিক অস্ত্রধারী ইরান যুক্তরাষ্ট্রের কাছে অসহনীয়। যুক্তরাষ্ট্র ইরানে তাদের বৃহৎ পরিসরে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের লক্ষ্য খুবই স্পষ্ট; যার মধ্যে রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা এবং ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করা।
ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে এই সামরিক অভিযান চার থেকে পাঁচ সপ্তাহ স্থায়ী হতে পারে। তবে, মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন যে, এই অভিযান "এর চেয়ে অনেক বেশি সময় ধরে" চালাতেও তিনি প্রস্তুত রয়েছেন। ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানি নৌবাহিনীকে সম্পূর্ণরূপে ধ্বংস করার লক্ষ্যে কাজ করছে এবং ইতোমধ্যেই এর ১০টি জাহাজ ডুবিয়ে দিয়েছে।
জিনিয়া/তৌহিদ/তুহিনা