গতকাল (সোমবার) আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি বলেছেন, ইরানে কোনো পদ্ধতিগত পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচি পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হয়তো রাজনৈতিক কারণে ইরানে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে।
এদিন এক সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চালানো আক্রমণের তথাকথিত ‘জরুরি অবস্থা’ আছে কি না—এমন প্রশ্নের উত্তরে গ্রোসি বলেন, ঠিক গত বছরের জুন মাসে ঘটে যাওয়া ‘১২ দিনের যুদ্ধ’-এর আগে তাঁর করা মন্তব্যের মতোই, আইএইএ ইরানে পদ্ধতিগত পারমাণবিক অস্ত্র উৎপাদনের কোনো কর্মসূচি দেখেনি। এটাই হলো আইএইএ-এর যাচাই-বাছাইয়ের ফলাফল। তিনি আরও বলেন, বিভিন্ন দেশের কাছে হয়তো অন্য কোনো তথ্য থাকতে পারে বা তাদের নিজস্ব রাজনৈতিক চিন্তাভাবনা থাকতে পারে, কিন্তু তিনি সেগুলো যাচাই করতে পারেন না।
শুয়েই/তৌহিদ/জিনিয়া