ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। সোমবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সতর্ক করে বলেন, এই আঞ্চলিক অস্থিরতা পুরো বিশ্বের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
মাও নিং জানান, হরমুজ প্রণালী বিশ্বের পণ্য ও জ্বালানি আনা-নেওয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। এই অঞ্চলের নিরাপত্তা বজায় রাখা পুরো বিশ্বের স্বার্থের সঙ্গে জড়িত।
নাহার/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি