Saturday, April 18, 2026
Live

ইরান থেকে আজারবাইজানে সরিয়ে নেওয়া হলো ৭৬ চীনা নাগরিককে

ইরান থেকে আজারবাইজানে সরিয়ে নেওয়া হলো ৭৬ চীনা নাগরিককে

মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার কারণে নিরাপত্তার কথা ভেবে ৭৬ চীনা নাগরিককে ইরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার ইরান সীমান্তবর্তী দক্ষিণ আজারবাইজানের আস্তারা চেকপয়েন্ট দিয়ে তারা আজারবাইজানে প্রবেশ করে। পরে চীনা দূতাবাসের ব্যবস্থাপনায় একটি বাস প্রথম দফার আগতদের নিয়ে চেকপয়েন্ট ত্যাগ করে।

দূতাবাস জানিয়েছে, সরিয়ে নেওয়া এসব নাগরিককে আজারবাইজানের রাজধানী বাকুতে স্থানান্তর করা হবে। ২৮ ফেব্রুয়ারি আজারবাইজানে অবস্থিত চীনা দূতাবাস থেকে একটি বিশেষ সতর্কতা জারি করা হয়। তারা জানায়, যেসব চীনা নাগরিক ইরান থেকে আজারবাইজান হয়ে ফিরছেন বা সেখানে অবস্থান করছেন, তাদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

নাহার/ফয়সল তথ্য ও ছবি-সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.