সোমবার বেশ কয়েকটি দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিযোগ করেছে। ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ সোমবার এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক আইন ও শৃঙ্খলা লঙ্ঘন করা এবং একতরফাভাবে বলপ্রয়োগের যেকোনো আচরণ বিপজ্জনক। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক আক্রমণ জাতিসংঘের অনুমোদন পায়নি; তা সংকট সমাধানের জন্য সহায়ক হবে না এবং সংঘাতের আরও অবনতি ঘটাবে।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট সোমবার বলেন, ফ্রান্স যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আক্রমণে অংশ নেয়নি। শুধুমাত্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন পেলেই এ ধরনের অভিযান বৈধ হতে পারে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপ একটি দুষ্টচক্রের সূত্রপাত করতে পারে, যা ইরান এবং সমগ্র অঞ্চলকে দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে।
ব্রাজিলের প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা সেলসো আমোরিম সোমবার অন্য দেশের নেতাকে হত্যা করার আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ‘বিশ্ব বিচারক’ হওয়ার কোনো অধিকার নেই।
শুয়েই/তৌহিদ/জিনিয়া