২০২০ সালের এইচএসসি ফলাফলে এসএসসির ৭৫ ও জেএসসির ২৫ শতাংশ গুরুত্ব দেয়া হবে। ২৫ নভেম্বর ২০২০ (বুধবার) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, এসএসসি ও জেএসসির ফলাফলের ভিত্তিতে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এ ক্ষেত্রে এসএসসির ফলাফলের ৭৫ শতাংশ এবং জেএসসির ফলাফলের ২৫ শতাংশ গুরুত্ব দিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হবে।
বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এমনটি করা হচ্ছে বলে তিনি জানান। এর আলোকেই আগামী ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘চলতি বছর এইচএসসি পরীক্ষা বাতিল করে সকল পরীক্ষার্থীকে পাস ঘোষণা করা হয়েছে। এসএসসি-সমমান এবং জেএসসি-জেডিসি পরীক্ষার ফলের মাধ্যমে গ্রেড নির্ধারণ করা হবে। এ জন্য আমরা একটি টেকনিক্যাল কমিটি গঠন করি। তারা বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে আমাদের কাছে একটি গ্রেড নির্ণয়ের জন্য একটি দিকনির্দেশনা দিয়েছেন। এর আলোকে এ বছরের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।’
তিনি আরো জানান, গ্রেড নির্ণয়ের জন্য এসএসসি পরীক্ষার ফলকে বেশি গুরুত্ব দেয়া হবে। এ পরীক্ষার ফলের মোট নম্বরের ওপর ৭৫ শতাংশ এবং জেএসসি ২৫ শতাংশ নম্বর যুক্ত করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
তিনি বলেন, ‘উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) শিক্ষার্থীসহ যারা জেএসসি পরীক্ষার অংশগ্রহণ করেনি, তাদের ক্ষেত্রে কেবল এসএসসি পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে এইচএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হবে। পূর্বের পরীক্ষার সম বিষয়ের নম্বরকে গুরুত্ব দেয়া হবে। যেসব বিষয় মিল থাকবে না তা কীভাবে মূল্যায়ন করা হবে সে বিষয়ে প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে।’
এইচএসসি ফলাফলে এসএসসির ৭৫ ও জেএসসির ২৫ শতাংশ থাকবে
Stay Connected:
Featured Products
View All
17% OFF
Jysuper 2570 fan (Jysuper JY2570 USB Table Fan)
৳ 2,000 ৳ 2,400
View Details
25% OFF
Portable Gas Stove
৳ 2,250 ৳ 3,000
View Details
15% OFF
Premium Desktop Fan
৳ 550 ৳ 650
View Details
20% OFF
Hollyland LARK A1 Duo 2-Person Wireless Microphone System with USB-C Connector for Mobile Devices
৳ 4,400 ৳ 5,500
View Details
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.