Tuesday, June 2, 2026
Live
খবর
Verified
1 min read

এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের খবর ২০২৩ [মার্চের বেতন ছাড়, বোনাস চলতি সপ্তাহে]

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের খবর ২০২৩ [মার্চের বেতন ছাড়, বোনাস চলতি সপ্তাহে]

এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের খবর ২০২৩ : এমপিওভুক্ত শিক্ষকদের মার্চের বেতন ভাতার চেক ছাড় দেওয়া হয়েছে। এমপিওভুক্ত স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা আগামী ৯ এপ্রিল পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশ তুলতে পারবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিজ্ঞপ্তিতে ওয়েবসাইট (http://emis.gov.bd/emis) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের খবর ২০২৩

মাউশির উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের মার্চের বেতন-ভাতার সরকারি অংশের টাকা অনুদান বণ্টনকারী ব্যাংকে জমা দেয়া হয়েছে। তার মধ্যে চারটি চেক অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান শাখায় এবং বাকি চারটি জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে জমা দেয়া হয়েছে। 

আগামী ৯ এপ্রিল ২০২৩ তারিখের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে মার্চের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে নির্দেশ দেয়া হয়েছে।

ঈদ বোনাস চলতি সপ্তাহে

এছাড়া চলতি সপ্তাহের মধ্যে ঈদুল ফিতরের উৎসব ভাতা (ঈদ বোনাস) দেয়া হবে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.