বসন্ত উৎসবের ছুটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের ফিরতি যাতায়াতের সর্বোচ্চ চাপ মোকাবিলায় প্রস্তুত চীন। দেশের জাতীয় রেলওয়ে অপারেটর চায়না স্টেট রেলেওয়ে গ্রুপ কোম্পানি সোমবার জানিয়েছে, ২৩ ফেব্রুয়ারি ছিল চলতি বছরের ৯ দিনের বসন্ত উৎসব ছুটির শেষ দিন। প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, ওই দিন চীনজুড়ে রেলপথে সর্বোচ্চ ১ কোটি ৮৫ লাখ যাত্রা সম্পন্ন হয়েছে।
এর আগের দিন প্রায় ১ কোটি ৮৩ লাখ যাত্রী রেলপথে ভ্রমণ করেছেন। চাপ সামলাতে সোমবার অতিরিক্ত ২,২৯৭টি ট্রেন পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিভিন্ন সহায়ক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিনহুয়া