অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর

৬ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ঢাকায় ফেরার পথে শিক্ষার্থীরা গাড়ি আটকে হামলা চালায়।

অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর
অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর

অটোপাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে আবারও হামলার শিকার হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। সোমবার (৬ মার্চ) দুপুরে গাজীপুরস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ঢাকায় ফেরার পথে ডিগ্রি তৃতীয় বর্ষের একদল শিক্ষার্থী উপাচার্যের গাড়ি আটকে হামলা চালায়।

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, আজ (সোমবার) দুপুরে উপাচার্য ক্যাম্পাসে তার নিজ দপ্তর থেকে বের হওয়ার সময় আন্দোলনরত শিক্ষার্থীরা তার গাড়ি ঘিরে ধরে এবং ভাঙচুর চালায়। এ সময় উপাচার্য শারীরিকভাবে নাজেহাল হন।

উল্লেখ্য, এর আগে গত বছরের ২১ মে অটোপাসের দাবিতে আন্দোলনরত ২০২২ সালের স্নাতক (পাস) পরীক্ষার্থীদের হামলায় তিনি প্রথমবারের মতো আহত হয়েছিলেন।

ঘটনার পর উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান রক্ষায় প্রশাসন অটোপাসের মতো অযৌক্তিক দাবির কাছে নতি স্বীকার করবে না। তিনি বলেন, 'শিক্ষার্থীদের অন্যায্য দাবি এবং অন্যায় আবদারের সাথে কখনোই বিশ্ববিদ্যালয় প্রশাসন সহানুভূতি দেখাতে পারে না। জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো অটোপাসকে সমর্থন করে না।'

অটোপাসের দাবি নাকচ করে উপাচার্য আরো বলেন, 'সামনের দিনগুলোতে শিক্ষার গুণগত মান বজায় রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় অটোপাস এবং গ্রেস নিরুৎসাহিত করছে। এ ব্যাপারে আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাতীয় বিশ্ববিদ্যালয় একবার অটোপাস দিলে দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে।'

এ বিষয়ে জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো.মোস্তাফিজুর রহমান জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.