কনস্টেবল পদে নিয়োগ চূড়ান্ত ৩০০০ প্রার্থীর

কনস্টেবল পদে নিয়োগ চূড়ান্ত ৩০০০ প্রার্থীর

কনস্টেবল পদে নিয়োগ চূড়ান্ত হয়েছে ৩০০০ প্রার্থীর। এসব প্রার্থীদের মধ্যে পুরুষ ও নারী উভয় প্রার্থীই রয়েছেন। মেধা ও শারীরিক সক্ষমতা বিবেচনায় যোগ্য প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

২৭ নভেম্বর পুলিশ সদর দপ্তরের মিডিয়া শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩০০০ শূন্য পদের বিপরীতে আবেদনকারী ছিল ৩ লাখ ৩৮ হাজার ৫৩৪ জন। এরমধ্যে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়েছিলেন ১ লাখ ১৭ হাজার ৬৮ জন। শারীরিক সক্ষমতা যাচাই শেষে ২৩ হাজার ৬৯৭ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। উত্তীর্ণ ৭ হাজার ৪০০ জন প্রার্থীর মধ্যে চূড়ান্ত নিয়োগ পেয়েছেন ৩ হাজার।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এবারের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় নিম্নবিত্ত পরিবারের, যেমন- দিনমজুর, কৃষক, ভ্যানচালকের সন্তানরাই চাকরি পেয়েছেন। কোনও তদবির বা অর্থ ছাড়া এ চাকরি যাদের কাছে ছিল স্বপ্নের মতো। জনপ্রতি নেওয়া হয়েছে ১৩৩ টাকা ফি। চাকরি পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি অনেকে। দেশের ৬৪ জেলাতেই আবেগঘন দৃশ্য চোখে পড়েছে।

পিআরবি পরিবর্তনের মাধ্যমে মেধা ও শারীরিক যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল পদে ৭টি ধাপে নিয়োগ প্রক্রিয়ার ১ম ধাপে রয়েছে প্রাথমিক বাছাই, ২য় ধাপে শারীরিক মাপ এবং ফিজিক্যাল এনডুরেন্স টেস্ট, ৩য় ধাপে লিখিত পরীক্ষা, ৪র্থ ধাপে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, ৫ম ধাপে প্রাথমিক নির্বাচন, ৬ষ্ঠ ধাপে পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা এবং ৭ম ও সর্বশেষ ধাপে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ।

শারীরিক সক্ষমতা ৭টি ইভেন্টের মধ্য দিয়ে যাচাই করা হয়েছে। যার মধ্যে ছিল দৌড়, পুশআপ, লং জাম্প, হাইজাম্প, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং।

এ বছর প্রথম বারের মতো নতুন নিয়মে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে [ ভিডিও]

https://www.youtube.com/watch?v=cporXtcOylU
কনস্টেবল নিয়োগের বাছাই প্রক্রিয়া হয়েছে ৭ ইভেন্টের মাধ্যমে

Rate This Article

How would you rate this article?

Edu Daily 24

Edu Daily 24

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.