Monday, April 20, 2026
Live

কায়রো ঘোষণার বিধান মানা জাপানের আন্তর্জাতিক বাধ্যবাধকতা: তাইওয়ান বিষয়ক অফিস

কায়রো ঘোষণার বিধান মানা জাপানের আন্তর্জাতিক বাধ্যবাধকতা: তাইওয়ান বিষয়ক অফিস
ডিসেম্বর ৩: চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক অফিস আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিং আয়োজন করে। ১ ডিসেম্বর কায়রো ঘোষণার ৮২তম বার্ষিকীতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কর্তৃক আন্তর্জাতিক আইনি নথি উপেক্ষা করে তাইওয়ান প্রণালীর পরিস্থিতিতে হস্তক্ষেপের চেষ্টা এবং তার ভুল মন্তব্য প্রত্যাহারে অস্বীকৃতি প্রসঙ্গে চীনের অবস্থান জানতে চান জনৈক সাংবাদিক। জবাবে রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক অফিসের মুখপাত্র চাং হান বলেন, কায়রো ঘোষণাপত্র এবং অন্যান্য আন্তর্জাতিক আইনি দলিল হলো বিশ্ব ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয়ের উল্লেখযোগ্য সাফল্য। এগুলো আন্তর্জাতিক আইনি দৃষ্টিকোণ থেকে তাইওয়ানের ওপর চীনের সার্বভৌমত্বকে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করে এবং যুদ্ধোত্তর আন্তর্জাতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ গঠন করে। এর প্রাসঙ্গিক বিধানগুলি মেনে চলা একটি আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা, যা জাপানকে অবশ্যই পূরণ করতে হবে। মুখপাত্র আরও বলেন, তাইওয়ান সম্পর্কে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ভুল মন্তব্য চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। এটি 'তাইওয়ান স্বাধীনতা' বিচ্ছিন্নতাবাদী শক্তির কাছে ভুল সংকেত পাঠায় এবং তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি ও স্থিতিশীলতাকে বিপন্ন করে। জাপানকে তার ঐতিহাসিক দায়িত্বগুলি গভীরভাবে চিন্তা করার, ভুল মন্তব্য প্রত্যাহার করার, চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করার এবং এক-চীন নীতি ও চীনের প্রতি তার রাজনৈতিক প্রতিশ্রুতি বজায় রাখার জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেয় চীন। (জিনিয়া/তৌহিদ/ফেই)

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.