জানুয়ারি ১৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনে গতবছর গাড়ির উৎপাদন ও বিক্রি দুটো তিন কোটি ৪০ লাখ ইউনিট ছাড়িয়ে গেছে। বুধবার এ তথ্য জানিয়েছে চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিএএএম)।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চীনের মোট গাড়ির উৎপাদন হয়েছে ৩ কোটি ৪৫ লাখ ৩১ হাজার ইউনিট, যা আগের বছরের তুলনায় ১০ দশমিক ৪ শতাংশ বেশি। একই সময়ে গাড়ি বিক্রি দাঁড়িয়েছে ৩ কোটি ৪৪ লাখ ইউনিটে, বছরওয়ারি প্রবৃদ্ধি ৯ দশমিক ৪ শতাংশ।
টানা ১৭ বছর ধরে বিশ্বে গাড়ি উৎপাদন ও বিক্রিতে শীর্ষ স্থান ধরে রেখেছে চীন। সেইসঙ্গে টানা তৃতীয় বছরের মতো উৎপাদন ও বিক্রি—দুটোই ৩ কোটি ইউনিটের ওপরে।
নতুন শক্তিচালিত যানবাহন (এনইভি) খাতে প্রবৃদ্ধিও জোরালো হয়েছে। ২০২৫ সালে এই খাতে উৎপাদন হয়েছে ১ কোটি ৬৬ লাখ ২৬ হাজার ইউনিট এবং বিক্রি ১ কোটি ৬৪ লাখ ৯০ হাজার ইউনিট। এ খাতেও টানা ১১ বছর শীর্ষে চীন।
২০২৫ সালে চীনের মোট গাড়ি রপ্তানি ছাড়িয়েছে ৭০ লাখ ইউনিট, যার মধ্যে শুধু নতুন শক্তিচালিত গাড়িই রপ্তানি হয়েছে ২৬ লাখ ১৫ হাজার ইউনিট—আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিসিটিভি
গাড়ি উৎপাদন ও বিক্রিতে নতুন উচ্চতায় চীন
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.