এপ্রিল ১৫: আজ (বুধবার) পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সৌদি আরব, কাতার ও তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
সফরকালে সৌদি আরব ও কাতারের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিষয় নিয়ে বৈঠক করবেন তিনি। তুরস্কে পঞ্চম আনাতোলিয়া কূটনৈতিক ফোরামে অংশ নেবেন শরীফ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ অন্যান্য দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
(সুবর্ণা/তৌহিদ/স্বর্ণা)