ডিসেম্বর ১৫, সিএমজি বাংলা ডেস্ক : বেইজিংয়ে কার্যরত বিদেশি ব্যাংকগুলো চীনা প্রতিষ্ঠানগুলোর বিদেশে ব্যবসা সম্প্রসারণে সক্রিয়ভাবে সহায়তা করছে এবং এর মাধ্যমে চীনা কোম্পানিগুলোর প্রবৃদ্ধির সুফল ভাগ করে নিচ্ছে বলে জানিয়েছে ন্যাশনাল ফিনান্সিয়াল রেগুলেটরি অ্যাডমিনিস্ট্রেশনের বেইজিং শাখা। রোববার এনএফআরএ এই তথ্য জানায়।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিদেশি ব্যাংকগুলো ১৪ হাজার ৯০০টি চীনা প্রতিষ্ঠানের বিদেশি ব্যবসায় আর্থিক সহায়তা প্রদান করেছে। এ খাতে মোট অর্থায়নের পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ২৪ ট্রিলিয়ন ইউয়ান, যা প্রায় ১৭৫ দশমিক ৫৪ বিলিয়ন মার্কিন ডলারের সমান।
বর্তমানে ১৭টি দেশ ও অঞ্চলের মোট ৪৮টি বিদেশি ব্যাংক বেইজিংয়ে কার্যকরী শাখা স্থাপন করেছে। ন্যাশনাল ফিনান্সিয়াল রেগুলেটরি অ্যাডমিনিস্ট্রেশনের বেইজিং শাখা জানিয়েছে, ভবিষ্যতেও বেইজিং আর্থিক সংস্কারের পরীক্ষামূলক ক্ষেত্র হিসেবে ভূমিকা পালন করবে এবং বিদেশি ব্যাংকগুলোর স্থানীয়করণ ও বিশেষায়িত উন্নয়নে সমর্থন জোরদার করা হবে।
ঐশী/জেনিফার
তথ্য ও ছবি : সিনহুয়া
চীনা কোম্পানির বিদেশি ব্যবসায় সুযোগ কাজে লাগাচ্ছে বিদেশি ব্যাংকগুলো
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.