চীনা পর্যটকদের কাছে আকর্ষণ হারাচ্ছে জাপান

চীনা পর্যটকদের কাছে আকর্ষণ হারাচ্ছে জাপান
নভেম্বর ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পর্যটকদের কাছে দ্রুত আকর্ষণ হারাচ্ছে জাপান। দেশটির জননিরাপত্তা পরিস্থিতির ধারাবাহিক পতনের কারণে বহু চীনা নাগরিক ইতোমধ্যে জাপান সফর বাতিল করেছেন। বিভিন্ন ট্রাভেল এজেন্সিও বাতিল করছে গ্রুপ ট্যুর। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় জাপানে ভ্রমণ না করার পরামর্শও দিয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে শিক্ষা মন্ত্রণালয়ও জাপানমুখী শিক্ষার্থীদের জন্য সতর্কতা জারি করেছে। এই পরিস্থিতিতে এয়ার চায়না, চায়না ইস্টার্ন ও চায়না সাউদার্নসহ বড় এয়ারলাইন্সগুলো ঘোষণা দিয়েছে—৩১ ডিসেম্বরের আগে যাত্রার ক্ষেত্রে টিকিট পরিবর্তন বা ফেরত দেওয়া যাবে বিনা খরচে। চীনের ট্রাভেল এজেন্সিগুলো বলছে, সাধারণত এই সময়ে জাপানে শীতকালীন ভ্রমণের চাহিদা বেশি থাকে, তবে এখন বুকিং ও অনুসন্ধান ব্যাপকভাবে কমে গেছে। এদিকে, কূটনৈতিক উত্তেজনার অর্থনৈতিক প্রভাবও স্পষ্ট হচ্ছে। নিক্কেই সূচক শুক্রবার ২ দশমিক ২ শতাংশ এবং পুরো সপ্তাহে ৩ দশমিক ৩ শতাংশ কমেছে। নোমুরা রিসার্চ ইনস্টিটিউটের গবেষক তাকাহিদে কিউচি সতর্ক করেছেন, চলমান উত্তেজনায় জাপানের জিডিপি আগামী এক বছরে ১১ বিলিয়ন ডলার পর্যন্ত কমতে পারে, যা মোট জিডিপির প্রায় দশমিক ৩ শতাংশ। ফয়সল/শুভ তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.